শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ অক্টোবর ২০২৪ ১৭ : ৫৬Krishanu Mazumder
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৪৬ এবং ৪৬২
নিউজিল্যান্ড ৪০২, ২/১১০
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
আজকাল ওয়েবডেস্ক: ৩৬ বছর পরে ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এসে খেলা অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই ব্যাপার। কিউয়িরা কিন্তু একপ্রকার আধিপত্য দেখিয়েই প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গেল কিউয়িরা। ক্রিকেটের লম্বা ইতিহাসে ভারতের মাটিতে এসে এ নিয়ে মাত্র তিনবার টেস্ট জিতল নিউজিল্যান্ড।
প্রথমবার তারা জিতেছিল ১৯৬৯ সালে। পরের বার টেস্ট জেতে ১৯৮৮ সালে। আর এই ২০২৪-এ এসে ফের জিতল কিউয়িরা। চিন্নাস্বামীতে ৮ উইকেটে টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যাওয়াই কাল হল ভারতের। ভারত আর গোটা টেস্টে ঘুরে দাঁড়াতে পারল না।
জেতার জন্য কিউয়িদের দ্বিতীয় ইনিংসে দরকার ছিল ১০৭ রান। বুমরাহ-সিরাজদের হাতে পুঁজি কম। এমন অবস্থায় ভারতকে বাঁচাতে পারত বৃষ্টি। আর যদি মিরাকল ঘটাতে পারতেন ভারতের বোলাররা, তাহলে হয়তো রোহিত শর্মারা অসাধ্যসাধন ঘটাতেন বেঙ্গালুরুতে।
কিন্তু কোনওটাই হল না পঞ্চম দিনে। আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। শুরুতে বুমরাহ কিউয়ি ওপেনার ল্যাথামকে ফিরিয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট আর পড়ল কোথায়! নিউজিল্যান্ড দু' উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। ল্যাথাম ও কনওয়ে দুই কিউয়ি ক্রিকেটারকে সাজঘরে পাঠিয়েছেন বুমরাহ। ওই দুই উইকেট ছাড়া আর কোনও উইকেট তুলতে পারেননি ভারতের বোলাররা। ইয়ং (৪৮) ও রাচীন রবীন্দ্র (৩৯) অপরাজিত থেকে কিউয়িদের জিতিয়ে দেন। এই টেস্ট জেতায় পরের টেস্ট ম্যাচের আগে নিউজিল্যান্ড কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি