সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

 Former Pak Cricketer voiced his dissapointment

খেলা | 'ওহে নাবালক, তোমাকে ঘরে ফেরত পাঠিয়ে দিতাম', ভারতের খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন প্রাক্তন পাকিস্তানি তারকা

KM | ২০ অক্টোবর ২০২৪ ১৭ : ৪২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এসিসি মেন্স টি-টোয়েন্টি এমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৪-এ ভারতের কাছে হার মেনেছে পাকিস্তান। সেই ম্যাচ চলাকালীন ভারত এ দলের ক্রিকেটার অভিষেক শর্মা ও পাক এ দলের সুফিয়ান মুকিম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ উত্থাপ্পন করে প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি একহাত নিলেন অনুজ সুফিয়ান মুকিমকে। 

কী ঘটেছিল সুফিয়ান ও অভিষেকের মধ্যে? ভারতের অভিষেক শর্মা ২২ বলে ৩৫ রান করেন। পাঁচটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি মারেন। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি অভিষেক। অফ সাইডে বড় শট খেলতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু ব্যাটের কাণায় লেগে কাসিম আক্রমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৬.১ ওভারে ভারত প্রথম উইকেট হারায়। অভিষেক শর্মাকে আউট করার পরে মুকিম মুখে হাত দিয়ে চুপ করে থাকতে বলেন তাঁকে। অভিষেক তেড়ে যান পাক স্পিনারের দিকে। দু'জনকে শান্ত করার জন্য এগিয়ে আসেন দুই ফিল্ড আম্পায়ার। 

সেই ঘটনার উল্লেখ করে বাসিত বলেন, ''টপ ক্লাস ক্রিকেট হয়েছে। কিন্তু অভিষেক শর্মা ও সুফিয়ান মুকিমের মধ্যে বাকবিতণ্ডা দেখে আমি আহত হয়েছি। আমি যদি ডাগ আউটে থাকতাম বা দলের ম্যানেজার হতাম, তাহলে সুফিয়ানকে বলতাম, ''ওহে নাবালক, তোমার জিনসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি যাও। পাকিস্তানের হয়ে সেভাবে এখনও খেলাই শুরু করনি। আর তুমি গালিগালাজ শুরু করে দিয়েছ। এ কী ধরণের আচরণ?'' 

নিজের ইউটিউবে খোলামেলা মন্তব্য করেন বাসিত। খেলার মাঠে অদসাচরণ পছন্দ করেন না। প্রাক্তন পাক ক্রিকেটার বলছেন, ''তুমি গালাগাল দিতে শুরু করে দিলে! তুমি কি হ্যাটট্রিক করেছ? এখনও তুমি সেই পর্যায়ের ক্রিকেটই খেলনি। প্রতিপক্ষের খেলোয়াড়কে শ্রদ্ধা করাও শেখানো উচিত ম্যানেজমেন্টের।''  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া