বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Rishabh Pant suffers knee injury

খেলা | অস্ত্রোপচারের জায়গাতেই ফের চোট পেলেন পন্থ, মাঠ ছাড়লেন খোঁড়াতে খোঁড়াতে

KM | ১৭ অক্টোবর ২০২৪ ০১ : ১৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের উইকেট কিপার ঋষভ পন্থ। উইকেট কিপিং করার সময়ে চোট পাওয়া জায়গাতেই ফের আঘাত পান তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, হাঁটু ফুলে গিয়েছে পন্থের। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ২০২২ সালের ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় হাঁটুতেই মারাত্মক চোট লেগেছিল পন্থের। 

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭-তম ওভারের ঘটনা। রবীন্দ্র জাদেজার ওভারে ডেভন কনওয়েকে স্টাম্প করার সুযোগ নষ্ট করেন ভারতের উইকেট কিপার। সেই সময়ে তাঁর ডান পায়ে চোট লাগে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। তাঁর পরিবর্তে কিপিং করার জন্য মাঠে আসেন ধ্রুব জুড়েল। 

খেলার শেষে রোহিত বলেন, ''দুর্ভাগ্যবশত পন্থের হাঁটুতে লাগে। যে পায়ে ওর অস্ত্রোপচার হয়েছিল, সেই পায়েই আঘাত পায়। চোট পাওয়ায় পা হাঁটু ফুলে গিয়েছে পন্থের। ঋষভ নিজেও আর ঝুঁকি নিতে চাইচিল না। কারণ ওই পা-তেই বড়সড় অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণেই মাঠ ছেড়ে চলে যায়।'' 

পন্থের চোট রোহিত ব্রিগেডকে সমস্যায় ফেলেছে। কিন্তু তাঁদের ব্যাটিং বিপর্যয় নিয়েই বেশি চর্চা হচ্ছে। কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবি ঘটায় সমালোচিত হয়েছেন রোহিত শর্মা। কেন তিনি টস জিতে ব্যাটিং নিতে গেলেন, এই প্রশ্নও উঠছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া