শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 India faced a dismal start agianst New Zealand

খেলা | ৪৬ অল আউট টিম ইন্ডিয়া! টস জিতে প্রথমে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল চিন্নাস্বামীতে

KM | ১৭ অক্টোবর ২০২৪ ২২ : ৪৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: টস জিতে চিন্নাস্বামীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে বৃষ্টির চোখ রা্ঙানি। প্রথম দিনের খেলা ধুয়ে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও মেঘাচ্ছন্ন আকাশ। স্যাঁতস্যেঁতে পরিবেশে সিমাররা সুবিধা পায়। বল উইকেটের দু' পাশে হেলতে থাকে। বোলাররা লাল বলকে কথা বলাতে শুরু করেন। এরকম পিচে টস জিতে প্রথমে ব্যাটিং কেন নিলেন রোহিত শর্মা? 

হিটম্যানের সাহসী সিদ্ধান্ত শেষমেশ বুমেরাং হয়ে ফিরল। কিউয়ি বোলাররা দাপট দেখালেন। ভারতের অতলান্ত ব্যাটিং গভীরতা ভেঙে পড়ল। মাত্র ৪৬ রানে তাসের ঘরের মতো ধসে পড়ল ভারতের ব্যাটিং। ম্যাট হেনরি পাঁচটি এবং ও' রুকি চারটি উইকেট নিলেন। পাঁচ জন ভারতীয় ব্যাটার ডাক দেখলেন। ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ জন ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। ভারত অল আউট হয়েছিল ৮৩ রানে। 

এদিনের ৪৬-এ ঋষভ পন্থ সর্বোচ্চ ২০ রান করেন। ভারতের ব্যাটারদের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখে সমর্থকরা সোচ্চার হলেন। রোহিতদের কি ঘুম ভাঙল তাতে?  প্রশ্ন উঠল যখন বৃষ্টির লাল চোখ রয়েছে টেস্ট ম্যাচ জুড়ে তাহলে কেনই বা প্রথমে ব্যাট নিতে গেলেন রোহিত শর্মা? অবশ্য কিউয়ি অধিনায়ক ল্যাথামও টস জিতলে প্রথমে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন।  

চিন্নাস্বামীর উইকেট অবশ্য পরের দিকে সহজ হয়ে যায়। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে সহজেই টপকে গিয়েছে ভারতের প্রথম ইনিংসের রান। বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুরমুশ করার পরে টিম ইন্ডিয়া মেঘের উপর দিয়ে হাঁটছিল। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে সেই রোহিত-কোহলিরাই বাস্তবের রুখা সুখা জমিতে আছড়ে পড়লেন। 

৯১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ৫০ রানের নীচে কোনওদিন অলআউট হয়নি টিম ইন্ডিয়া। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। এতদিন এটাই সবচেয়ে কম রান ছিল। এদিন আরও লজ্জার পারফরম্যান্স ভারতীয় ব্যাটারদের। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া