রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ‘পাঠান’-এর প্রিক্যুয়েলে আমির-জন! কাকে ৫০ কোটির উপহার দিলেন অমিতাভ?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৩ ০৮ : ১৪
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

‘পাঠান’-এর প্রিক্যুয়েল!
ছবি তৈরির সময় থেকেই গুঞ্জন, ‘পাঠান’-এর প্রিক্যুয়েল তৈরি হওয়া উচিত। যেখানে ছবির খলনায়ক জিমের বদলে যাওয়া রূপের নেপথ্য কারণ দেখানো হবে। সম্প্রতি জানা গিয়েছেন, প্রযোজক আদিত্য চোপড়া সত্যি সত্যিই নাকি প্রিক্যুয়েল তৈরি করতে চলেছেন। এবং জন নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এখানেই শেষ নয়। ছবিতে হৃতিক রোশন, আমির খানও নাকি যোগ দিচ্ছেন। স্পাই ইউনিভার্স এভাবেই তারকাখচিত করতে চলেছেন আদি।

৫০ কোটির উপহার
একদিকে, বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বনিবনা নেই। অন্য দিকে, মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটির বাংলো উপহার দিলেন অমিতাভ বচ্চন! শাহেনশা তাঁর প্রতীক্ষা বাংলো মেয়ের নামে লিখে দিলেন। ১৬.৮৪০ স্ক্যোয়ার ফিট জায়গা নিয়ে বাংলোটি তৈরি। এই বাংলোর আধা মানকিন জয়া বচ্চন।

প্রয়াত পরিচালক
প্রয়াত অভিনেতা আরমান কোহলির বাবা রাজকুমার কোহলি। বয়স হয়েছিল ৯৩। ‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’-এর জনপ্রিয় ছবির পরিচালক তিনি। খবর, মুম্বইয়ে নিজের বাড়িতে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। স্নান করতে করতেই আচমকা ঢলে পড়েন মৃত্যুর কোলে। দরজা ভেঙে তাঁর দেহ বের করতে হয়েছে।

রণবীর বৃদ্ধ হয়েছেন?
তিনি যেখানে যান সেখানেই তাঁকে তাড়া করে ফেরে ‘বতমিজ দিল, মানে না’ গান! ২০১৩-র ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির বহুল প্রচারিত গান এটি। সম্প্রতি, অ্যানিমেল ছবির গানের প্রচারে এসেছিলেন রণবীর কাপুর, ববি দেওল। সেখানও এই গানের সঙ্গে পা মেলাতে হয় তাঁকে। হুক স্টেপ করেই নায়কের ঘোষণা, ২০১৩ থেকে এই গানের সঙ্গে পা মেলাতে হচ্ছে। এখন আর তিনি পারেন না! ৪১ বছর বয়সে ১০ বছর আগের স্টেপ করতে গেলে পিঠ-কোমরে ব্যথা হয়! রণবীর বৃদ্ধ হয়েছেন?

মেয়ের পরে ছেলে?
মেয়ে রাহা কাপুরকে নিয়ে কাড়াকাড়ি রণবীর কাপুর-আলিয়া ভাটের মধ্যে। কে বেশিক্ষণ মেয়ের সঙ্গে কাটাবেন? করণ জোহরের চ্যাট শো-তে একথা ফাঁস হতেই ননদ করিনা কাপুরের দাবি, তা হলে আরও এক সন্তান আসুক। দু’জনের কোলে দুই সন্তান থাকবে। সম্প্রতি, তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন রণবীরও। তিনিও নাকি চান আরও একবার তিনি বাবা হবেন। আরও একবার তাঁর কোলে মেয়ে আসবে।

মহাভারতীয় বিয়ে
বিয়ে না কুরুক্ষেত্র? রণদীপ হুডার বিয়ের থিম শুনে এমনই প্রশ্ন বলিউডের। প্রেমিকা লিন লাইসরাম মণিপুরে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ের থিম মহাভারত। ২৯ নভেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। মণিপুরে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। রণদীপ-লিনের বিয়েতে নাকি তারই ছায়া পড়বে।

চুরি করতেন রাখি?
শনিবার ৪৫-এ পা দিলেন রাখি সাওয়ন্ত। তাঁকে চমকে দিতে পুরনো ভিডিও নতুন করে ভাইরাল। সেখানে ফাঁস তাঁর অতীত। রাখির আগের নাম নীরু ভেদা। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার খুব সখ। তাই মা-বাবার পয়সা চুরি করে মুম্বই পাড়ি জমানোর চেষ্টা করতেন! ছোটবেলা খুবই কষ্টে কেটেছে তাঁদের। পড়শির ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে পেট ভরাতেন তাঁরা! 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া