শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ সফল, এবার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে জীবনীছবি বানাবেন পরমব্রত?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৩ ০১ : ০১
ভূতচতুর্দশী উদযাপনের আয়োজনে কোনও কার্পণ্য রাখেননি পরমব্রত চট্টোপাধ্যায়। বাঙালি ভয় পেতে বড্ড ভালবাসে। সে কথা মাথায় রেখে তাঁর পরিচালনায় প্রথম সিরিজ ‘পর্ণশবরীর শাপ’। শৌভিক চক্রবর্তীর গল্প অবলম্বনে ভৌতিক সিরিজটি দর্শকদের মনে ধরেছে। তারা তারিয়ে তারিয়ে ভূতের ভয় উপভোগ করেছে। এবং বায়না, পরের পর্ব চাই। তার রেশ যদিও সিরিজের শেষেই রেখেছিলেন পরিচালক। টলিউডে জোর খবর, সেই সিরিজের নাকি দ্বিতীয় পর্ব তৈরি করবেন পরমব্রত। তার চেয়েও বড় খবর, হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন নিয়ে নাকি ছবি বানাতে চলেছেন তিনি! প্রযোজনায় সম্ভবত এসভিএফ।

এমন চর্চা কানে আসতেই পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আজকাল ডট ইন। ফোনে তিনি অধরা। কিংবদন্তি, সুরকার-শিল্পীর ভূমিকায় কাকে দেখা যাবে, জানা যায়নি সেটাও। সব ঠিক থাকলে হয়তো নতুন বছরে ছবির শুট শুরু হতে পারে। কিছুদিন আগেই জাতীয় স্তরের এক ইংরেজি সংবাদমাধ্যমে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ভুল প্রকাশিত হয়েছিল। প্রতিবাদে সামাজিক পাতায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাই কি পরমব্রতকে এই ছবি বানানোর জন্য উদ্বুদ্ধ করেছে? এর আগে তিনি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে জীবনীছবি ‘অভিযান’ বানিয়েছিলেন। সেখানে প্রয়াত অভিনেতার ছোটবেলা করেছিলেন যিশু সেনগুপ্ত। ছবিটি নিয়ে পরে সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসু কিছু আপত্তি জানিয়েছিলেন। যদিও সেই সময় পরিচালক জানিয়েছিলেন, সৌমিত্রবাবু সজ্ঞানে তাঁকে এই ছবি বানানোর অনুমতি দিয়ে গিয়েছেন।

খবর ছড়াতেই নড়ে বসেছে টলিউড। হেমন্ত মুখোপাধ্যায় পর্দায় মানেই ছয়, সাতের দশকের বম্বে-বাংলা ফুটে উঠবে। উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী হয়ে তাঁর হেমন্ত কুমার হয়ে ওঠা, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে মুম্বইয়ে সুপ্রতিষ্ঠিত করা, গুরু দত্ত, মীনাকুমারী— একে একে উঠে আসবেন সবাই। তাঁদের ভূমিকায় কাদের দেখা যাবে? স্ত্রী বেলা মুখোপাধ্যায়, মেয়ে রাণু মুখোপাধ্যায়, ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়, পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায়ই বা কে হবেন? আপাতত এই নিয়ে বাংলা বিনোদন দুনিয়ায় চর্চা তুঙ্গে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া