বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এই টুর্নামেন্ট মাত্র একবার জিতেছে ভারতীয় ক্রিকেট দল, সাত বছর পর ফের নামছে লড়াইয়ের ময়দানে

Kaushik Roy | ০৭ অক্টোবর ২০২৪ ০৫ : ২৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: হংকং সিক্সে অংশগ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা ঘোষণা করেছে ক্রিকেট হংকং। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল হংকংয়ে। সাত বছর পর ফের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত। 

 

আইসিসির অনুমোদিত এই টুর্নামেন্ট এক একটি দলে ছ'জন ক্রিকেটার নিয়ে আয়োজিত হয়। ১৯৯৩ সালে প্রথম আয়োজন করা হয়েছিল এই হংকং সিক্সেস। এর মূল আকর্ষণ হল হাই স্কোরিং ম্যাচ। ছোট মাঠে খেলা এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি খেলোয়াড়কে (উইকেট-রক্ষক ছাড়া) একটি করে ওভার বল করতে হয়, যা গেমগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে।

 

 

এর আগে হংকং সিক্সে খেলে গেছেন শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, এমএস ধোনি, ওয়াসিম আক্রম এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা। টুর্নামেন্টের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তান সবচেয়ে সফল দল। প্রত্যেকে পাঁচবার শিরোপা জিতেছে। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টুর্নামেন্ট জিতেছে ২০১৭ সালে পাকিস্তানকে হারিয়ে।

 

 

আগামী ৩ নভেম্বর টিন কোং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই হংকং সিক্সেস টুর্নামেন্ট। অংশ নেবে মোট ১২টি দল। তবে ভারতের তরফে কোন খেলোয়াড়রা যাবেন তা এখনও ঘোষণা করা হয়নি। এদিন ক্রিকেট হংকংয়ের তরফে লেখা হয়, টিম ইন্ডিয়া আউট অফ দ্যা পার্ক বল পাঠানোর জন্য প্রস্তুত।

 

 

বিস্ফোরক শক্তির আঘাত এবং ছক্কার ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, হংকং সিক্সেস টুর্নামেন্ট মাত্র একবার জিতেছে ভারত। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। 

 

 

ভারত ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া