বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৬ অক্টোবর ২০২৪ ১৯ : ৩১Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
'আলফা'য় পাঠান?
যশ রাজ ফিল্মস ইতিমধ্যেই একসঙ্গে শুরু করে দিয়েছে 'ওয়ার ২' ও 'আলফা'র শুটিং। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যশ রাজের স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন 'আলফা'য় 'পাঠান' চরিত্রের শাহরুখ খান! খবর, ছবির ক্লাইম্যাক্সে আলিয়ার পাশে দেখা যাবে 'পাঠান'কে। যদিও এখনও পর্যন্ত নির্মাতারা এই বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি।
ডায়াবেটিসে ভুগছেন ক্যাটরিনা?
সম্প্রতি, নবরাত্রির একটি অনুষ্ঠানে দেখা গেল ক্যাটরিনা কইফকে। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর স্টাইল কিংবা পোশাক নয়, চর্চা শুরু হয়েছে তাঁর স্বাস্থ্য নিয়ে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার একটি হাতের কনুইয়ের ঠিক উপরে লাগানো একটি কালো রঙের প্যাচ। এবং তা দেখেই শুরু হয়েছে জল্পনা। অনেকসময় ওই ব্ল্যাক প্যাচ ব্যবহার করেন ডায়াবেটিসের রোগীরা তাঁদের শরীরে শর্করার মাত্রা ওঠানামার বিষয়ে জানার জন্য। প্রশ্ন উঠেছে, তাহলে কি ডায়াবেটিসে আক্রান্ত নায়িকা?
আবার অনেকে বলছেন, স্বাস্থ্য সচেতন মানুষেরানিজের শরীরে ওই প্যাচ লাগিয়ে রাখেন সারা দিনে কত পা হাঁটলেন তা জানার জন্য। হার্ট রেট মাপতেও শরীরে লাগানো হয় ওই কালো প্যাচ।
'ক্যাট' আউট, আলিয়া 'ইন'
'ডিয়ার জিন্দেগি'তে আলিয়া ভাটের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক -দুই মহলেই। তবে জানেন কি এই ছবির জন্য পরিচালকের একেবারেই প্রথম পছন্দ আলিয়া ভাট ছিলেন না। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, ক্যাটরিনাকেই 'ডিয়ার জিন্দেগি'র জন্য ভেবে রেখেছিলেন পরিচালক। কিন্তু ছবির দুই প্রযোজক শাহরুখ খান এবং করণ জোহরের পরামর্শ এবং খানিক জোরাজুরিতেই আলিয়াকে এই ছবিতে সুযোগ দেন পরিচালক।
আলিয়া এ কথা সরাসরি স্বীকার না করলেও ঠারেঠোরে 'হ্যাঁ' বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, অন্য একজন এই অভিনেত্রীকে তাঁর অভিনীত চরিত্রের জন্য আগে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক, এটা সত্যি। আলিয়া আরও বলেন," হয়তো সেই সময় আমার বয়স কম ছিল বলে পরিচালক দ্বিধায় ছিলেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি