শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ নভেম্বর ২০২৩ ১৪ : ০৪Angana Ghosh
খান-খান
“আমি আর শাহরুখ কিন্তু শত্রু নই। এত নেগেটিভিটি কীসের?” বক্তা সলমন খান। তিনি ও শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে আছেন বেশ কয়েক দশক। একে অন্যের ছবিতে প্রায়ই দেখা যায় অতিথিশিল্পী হিসেবে। তবু খানে খানে টক্কর নিয়ে ট্রোলের বন্যা, ভক্তদের তুমুল ঝগড়াঝাঁটি। বলিউডের ‘ভাইজান’ এবার সরাসরিই বললেন, “এমন নেতিবাচকতার কোনও মানেই নেই। আমি আমার ভক্তদের বলি, শাহরুখ তোমাদের ভাইয়ের ভাই। ওর সঙ্গে কোনও রেষারেষি নেই আমার।“ আপাতত ‘টাইগার থ্রি’-র সাফল্যে ভাসছেন সলমন। এ ছবিতে ছোট্ট একটি চরিত্রে রয়েছেন বলিউডের ‘বাদশা’।
রণবীরের উপলব্ধি
বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন বছর দুয়েক হল। পিতৃহারা হওয়া ঠিক কতটা ক্ষতির, তা এখনও বোঝার সুযোগ পাননি রণবীর কাপুর। সদ্য সাক্ষাৎকারে তেমনটাই বললেন অভিনেতা। তাঁর কথায়, “লোকে বলে বাবা বা মাকে হারানো অপূরণীয় ক্ষতি। কিন্তু গত কয়েক বছরে সেটা আমি বুঝে উঠতেই পারিনি। ভেঙেও পড়িনি কখনও। আসলে আমাদের সমাজ ছেলেদের জন্ম থেকেই শেখায়, শক্ত হও। আর তা করতে গিয়ে বাবাকে হারানোর যন্ত্রণাটা কখনওই কারও সঙ্গে ভাগ করে নিতে পারিনি।“ ছেলেদেরও কাঁদার অধিকার আছে, সে কথা সমাজ আর কবে বুঝবে, প্রশ্ন অভিনেতার।
ভিকির পর্দা ফাঁস
‘মসান’ ছবির সেই বিখ্যাত দৃশ্যটা মনে পড়ে? নদীর জলে আংটিটা ছুড়ে ফেলে ভিকি কৌশল বলছেন, “দুখ কাহে খতম নহি হোতা বে!” যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল অসংখ্য দর্শককে, তা নাকি কোনও রকম সরকারি অনুমতি ছাড়াই গঙ্গার ঘাটে শ্যুট করা, শুধুমাত্র পরিচালক ও সিনেম্যাটোগ্রাফারের উপস্থিতিতে। ফাঁস করলেন অভিনেতা নিজেই! ভিকি জানান, স্যুটকেসে ভরে নিজের কস্টিউম নিয়ে গিয়েছিলেন তিনি। হোটেল থেকে পোশাক বদলে আসার পরে রাস্তার আলোর নীচে ছোট্ট ডিজিটাল ক্যামেরায় তোলা হয়েছিল সেই দৃশ্য। আর রিফ্লেক্টর হিসেবে ব্যবহার হয়েছিল পরিচালক নীরজ ঘেওয়ানের সাদা টিশার্ট!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি