বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা কুয়াদ্রাতের, অন্তর্বর্তী কোচ বিনো

Sampurna Chakraborty | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে গেলেন কার্লেস কুয়াদ্রাত। ইস্তফা দিলেন স্প্যানিশ কোচ। সোমবার দুপুরে ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ লাল হলুদের। সেই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ। যতক্ষণ না নতুন হেড কোচ নিয়োগ করা হচ্ছে, কোচের দায়িত্ব সামলাবেন বিনো। পুজোর আগে একটাই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তারপর ১৯ অক্টোবর ডার্বি। বড় ম্যাচের আগে নতুন কোচ যোগ দেবে। আইএসএলের শুরুতে টানা তিন ম্যাচ হারার পর আগের দিন যুবভারতীতে 'গো ব্যাক কুয়াদ্রাত' স্লোগান ওঠে। প্রথমে তাঁকে এত তাড়াতাড়ি সরিয়ে দিতে রাজি ছিল না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু সমর্থকদের চাপ বাড়তে থাকে। শুক্রবার গোয়ার কাছে হারার পর অবশ্য পদত্যাগের কোনও ইঙ্গিত দেননি কুয়াদ্রাত। জানান, দল একটা প্রক্রিয়ার মধ্যে দিতে যাচ্ছে। কিন্তু গত দু'দিনে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক হয় স্প্যানিশ কোচের। তারপরই 'গোল্ডেন হ্যান্ডশেক' করে সরে যেতে রাজি হন কুয়াদ্রাত। 

ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস বর্ধন আগরওয়াল বলেন, 'দীর্ঘ বছর পর ইস্টবেঙ্গলকে সুপার কাপ দেওয়ার জন্য আমরা কার্লেস কুয়াদ্রাতের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।' প্রসঙ্গত, কুয়াদ্রাতের হাত ধরেই দীর্ঘ ১২ বছর পর ইস্টবেঙ্গলে ট্রফির খরা কেটেছিল। কুয়াদ্রাতকে মাথায় তুলে নাচানাচি করে সমর্থকরা। রাতারাতি তাঁকে কোচ থেকে 'ম্যাজিশিয়ান', পরবর্তীতে 'প্রফেসর' বানিয়ে দেওয়া হয়। কিন্তু গত আইএসএলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। এবার তাঁর পছন্দের দল করা হয়। গত আইএসএল এবং কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতাকে সই করানো হয়। কিন্তু তাসত্ত্বেও শুরুতেই হোঁচট খায় ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর প্লেয়ার পরিবর্তন, ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন ওঠে। দলের ফিটনেস নিয়েও প্রশ্ন তোলা হয়। গোয়া ম্যাচ কুয়াদ্রাতের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। কিন্তু ঘরের মাঠেও প্রথম ম্যাচ হারে ইস্টবেঙ্গল। আইএসএলের শুরুতেই হারের হ্যাটট্রিক। টানা পাঁচটা হার। এরপর কর্তাদের সঙ্গে আলোচনা করে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কুয়াদ্রাত। নতুন কোচের পদের জন্য মাঝে সঞ্জর সেনের নাম শোনা গেলেও, তিনি সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হয়েছেন। তাই তাঁর আপাতত ইস্টবেঙ্গল কোচ হওয়ার সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসের নাম। বর্তমানে ইন্টার কাশির কোচ তিনি। কুয়াদ্রাতকে কোচ করার আগে তাঁর সঙ্গে কথা অনেকদূর এগিয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু বয়সের কথা মাথায় রেখে পিছিয়ে যায় কর্তারা। শেষপর্যন্ত কি দলকে বাঁচাতে হাবাসের হাতেই দায়িত্ব দেওয়া হবে? 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া