শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দর্শকের জন্য প্রায়শই নিত্যনতুন 'উপহার' নিয়ে হাজির হয় ক্লিক। এবারে একটি মেগা সিরিজ নিয়ে আসতে চলেছে ক্লিক।নাম , 'বাঁড়ুজ্যে ফ্যামিলি '। তবে মজা হল, একসঙ্গে গোটা সিরিজটি মুক্তি পাবে না। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে 'বাঁড়ুজ্যে ফ্যামিলি '-এর সিরিজের একটি করে মজাদার পর্ব ধারাবাহিক ভাবে মুক্তি পেতে থাকবে। আগামী কয়েক মাস জুড়ে চলবে এই নয়া ওটিটি সিরিজ। আগামী অক্টোবর থেকেই শুরু হবে স্ট্রিমিং।
সিরিজটি কলকাতার এক মধ্যবিত্ত 'বাঁড়ুজ্যে ফ্যামিলি 'কে কেন্দ্র করে।'বাঁড়ুজ্জে পরিবার'-এর মূল সদস্য হিসাবে দেখা যাবে বিধান এবং কল্যাণীকে। ৩৪ বছরের বিবাহিত দম্পতি, বাড়ির বয়োজ্যেষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট ভক্ত কল্যাণী। শান্ত কিন্তু রাশভারী, পরিবারের কর্ত্রী। উল্টোদিকে ওঁর স্বামী বিধান হইচই বাঁধানো মারদাঙ্গা ছবির ভক্ত, মুখে যেমন কোনও লাগাম নেই এবং তেমন কিপটে।তাদের বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ। তার স্ত্রী, সিমরন, এক গোঁড়া পাঞ্জাবি পরিবার থেকে বাঁড়ুজ্জে বাড়িতে প্রেম করে বিয়ে হয়ে এসেছে এবং তার সাংস্কৃতিক পার্থক্যগুলো শাশুড়ি কল্যাণীর সঙ্গে নারদ-নারদ ঝামেলার সৃষ্টি করে। রয়েছে অরুণ- সিমরনের ছোট্ট মেয়ে গুরুকিরণ এবং অরুণের ছোট ভাই ব্যারি। 'বাঁড়ুজ্যে ফ্যামিলি'র প্রতিটি পর্বে মজার ছলে তাদের দৈনন্দিন, সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি মজার মোড়কে তুলে ধরে।
'বাঁড়ুজ্যে ফ্যামিলি '-এর যাবতীয় কর্মকাণ্ড এই ক'জন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। প্রতি সপ্তাহের প্রথম পর্ব শুরু হবে একটি নতুন সমস্যার সঙ্গে এবং সপ্তাহের শেষে তার সমাধানও হয়। প্রতি সপ্তাহে নতুন এবং মজাদার একটি করে গল্প যে পছন্দ হবে দর্শকের, তা নিয়ে আশাবাদী নির্মাতারা। সিরিজের সব মুখ্যচরিত্রে রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি ঋ সেন ,স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ ও প্রেক্ষা সাহাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমাল্য ভট্টাচার্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি