শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরাকে বিশ্বের সেরা পেসারের সার্টিফিকেট দিলেন ভারতের প্রাক্তন তারকা

Sampurna Chakraborty | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ৩৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করেন যশপ্রীত বুমরা। ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন। মোট উইকেট সংখ্যা ৪০১। ভারতের সর্বকালের সেরা পেসার কে সেই নিয়ে তর্ক চলে। অনেকেই এই জায়গায় রাখেন জাহির খানকে। আবার অনেকের মতে সেরা বুমরা। এবার খোদ জাহিরের সার্টিফিকেট পেয়ে গেলেন বুমবুম। তাঁর দাবি, সমস্ত রেকর্ড ভেঙে দেবেন বুমরা।‌ একইসঙ্গে জানিয়ে দেন, বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলার তিনি। জাহির বলেন, 'একজন বোলারের কাছে এটা বিশাল প্রাপ্তি। ও আরও রেকর্ড তাড়া করবে। পেসারদের মধ্যে বর্তমানে বুমরা‌ বিশ্বের সেরা বোলার। আশা করব, ও নিজের ফিটনেস ধরে রাখতে পারবে।' 

ভারতের অন্যতম সেরা পেসারের দাবি, বুমরার‌ মতো বোলারদের ক্ষেত্রে পিচের চরিত্রের কোনও মূল্য নেই। পরিবেশ এবং পরিস্থিতি তাঁর বিরুদ্ধে গেলেও, কীভাবে উইকেট তুলে নিতে হয় জানেন বুমরা। এই প্রসঙ্গে জাহির বলেন, 'গ্রেট বোলাররা পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে ভাবে না। বিপরীত কন্ডিশনেও তাঁরা শুধু নিজেদের অস্ত্র নিয়েই ভাবে। ও কমপ্লিট বোলার। বল সুইং, সিম করার সময় হয়তো ও পরিবেশ এবং পরিস্থিতির কথা ভাবতে পারে। ইয়র্কার বা স্লো বল দেওয়ার ক্ষেত্রেও। তবে ও কখনই ভাববে‌ না যে পরিস্থিতি ওর পক্ষে নেই।' চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারের চার উইকেটের সুবাদে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪০০ উইকেট নিয়ে কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, মহম্মদ সামি এবং ইশান্ত শর্মার ক্লাবে প্রবেশ করেন বুমরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া