রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সারাকে মিস করছেন কার্তিক! সলমন-ক্যাটরিনা জুটির দাম ৪০০ কোটি

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ নভেম্বর ২০২৩ ০৮ : ১০
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

সারা বিহনে!
পুরনো প্রেম জেগে উঠল? এমনই মনে করছে বলিউড। বুধবার কার্তিক আরিয়ানের জন্মদিন ছিল। সারা আলি খান নিয়ম মেনে তাঁকে শুভেচ্ছা জানাতেই মনকেমন তাঁর। সেকথা সামাজিক পাতায় লিখেওছেন কার্তিক। জানিয়েছেন, উদযাপনের রাত সারাকে ছাড়া যেন বড্ড ফাঁকা ফাঁকা!

বিগ বসে ওরি?
‘বিগ বস ১৭’-য় পা রাখতে চলেছেন ওরহান আওত্রামানি। এমনই খবর শোনা যাচ্ছে। সম্ভবত ওয়াইল্ড কার্ডে প্রবেশ করবেন তিনি। ‘উইকেন্ড কা ভার’ পর্বে দেখা যাবে তাঁকে। তারকা মহলে যথেষ্ট জনপ্রিয় ওরি। জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, নাইসা দেবগন, আদিত্য রায় কাপুর তাঁর বন্ধু।

বিশ্বে ৪০০ কোটি
সলমন খান-ক্যাটরিনা কইফ জুটি আবারও হিট। সারা বিশ্বে ‘টাইগার ৩’ বাণিজ্য করেছে ৪০০ কোটি। সেই খবর জানিয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাটরিনা। তাঁর বক্তব্য, ২০১২ থেকে এই ফ্র্যাঞ্চাইজিকে সবাই ভালবেসে এসেছেন। তাই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি তাঁর সবচেয়ে প্রিয়।

শাহরুখের জন্য
শাহরুখ খানের জন্য তাঁর অনুরাগীরা কী করতে পারেন? বলিউড বলছে, আপাতত সারা বিশ্বের ১০০ জন শাহরুখ-ভক্ত নাকি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ‘ডানকি’ দেখার জন্য। তাঁদের দেশেও শাহরুখের নতুন ছবি মুক্তি পাবে। কিন্তু নিজের দেশে বসে সেই ছবি দেখার মজাই আলাদা। সেই কারণেই তাঁরা যে যেখানে আছেন চলে আসছেন ভারতে। মুম্বইয়ে এসে সবার সঙ্গে বসে ছবি দেখবেন বলে।

সানির সঙ্গে অন্যায়
সানি দেওল ন্যায্য বিচার পাননি। ৫৪তম গোয়া চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে একথা বললেন পরিচালক রাজকুমার সন্তোষী। তাঁর মতে, বলিউড তাঁর প্রতিভার সঠিক মূল্যায়ন করেনি। করলে সানির ঝুলিতে আরও অনেক ভাল কাজ থাকত। মাথার উপরে ঈশ্বর রয়েছেন। দেরিতে হলেও তিনি সানির মাথায় হাত রেখেছেন। সন্তোষীর এই কথায় আবেগতাড়িত সানি। মঞ্চে সবার সামনে কেঁদে ফেলেন।

অঙ্কিতার তুলকালাম
‘বিগ বস ১৭’-এর ঘরে অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের তরজা তুঙ্গ। ভিকি বেশির ভাগ সময় কাটাচ্ছেন আইনজীবী সানা রইসের সঙ্গে। বেশ কয়েকবার একান্তে সানার হাত ধরতেও দেখা গিয়েছে তাঁকে। তাতেই কি চটলেন অঙ্কিতা? খবর ক্যামেরার সামনে তিনি নাকি স্বামীকে পায়ের চটি ছুঁড়ে মেরেছেন! এবং যত বেশি তিক্ততা বাড়ছে ততই তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আঁকড়ে ধরছেন। তাঁর কথা বলছেন। বলতে বলতে কেঁদেও ফেলছেন। এও জানিয়েছেন, তিনি সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ জানেন। সে কথা তিনি জানাতেও চেয়েছিলেন। কিন্তু তাঁর কথা কেউ বিশ্বাস করেনি।

রণবীরের শিক্ষিকা রশ্মিকা
সুন্দরী নায়িকার কাছে পড়তে কে না চায়? রণবীর কাপুরও সেই দলেই নাম লিখিয়েছেন। "অ্যানিমেল" ছবির প্রচারের আগে তিনি আর রশ্মিতা মন্দানা একসঙ্গে। সেখানেই পাপারাৎজিদের অনুরোধ, তেলুগু ভাষায় কথা বলতে হবে আরকে-কে। সঙ্গে সঙ্গে নায়িকার দ্বারস্থ তিনি। রশ্মিকাও মন দিয়ে পড়িয়েছেন ছাত্রকে। দু’জনে একসঙ্গে তেলুগু বলতেই ভিডিও ভাইরাল।


 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া