শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নড়বড়ে ডিফেন্স, এগিয়ে গিয়েও কেরালার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

Kaushik Roy | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৩ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পরপর দুই ম্যাচে হার। বেঙ্গালুরুর পর কেরালার বিরুদ্ধেও হারতে হল ইস্টবেঙ্গলকে। এদিন লাল হলুদের হয়ে প্রথমবারের জন্য মাঠে নেমেছিলেন আনোয়ার আলি। কিন্তু নতুন দলের হয়ে অভিষেক খুব একটা সুখকর হল না। কেরালার হয়ে একটি গোল করেন নোয়া সিদোই এবং আর একটি গোল করেন পেপরাহ।

 

লাল হলুদের হয়ে একমাত্র গোল পিভি বিষ্ণুর। এদিন সামনে দিমিত্রিকে রেখে দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। খেলার শুরু থেকেই আক্রমণে ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধ বলতে গেলে লাল হলুদের। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে কেরালার বক্সে। নাওরেম মহেশ, দিমিত্রি, তালালের ত্রিফলা আক্রমণ আছড়ে পড়লেও গোল আসেনি প্রথমার্ধে। প্রথম গোল আসে খেলার ৫৯ মিনিটে। ফাঁকা বল পেয়ে সোজা টেনে বেরিয়ে যান দিয়ামানতাকোস।

 

 

গোলের সামনে গিয়ে ছোট্ট টোকায় বল বাড়িয়ে দেন বিষ্ণুকে। ফাঁকা গোলে বল জড়িয়ে দেন বিষ্ণু। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। চার মিনিটের মধ্যেই লেফট উইং দিয়ে ড্রিবল করে ঢুকে জোরালো গ্রাউন্ডারে বল জালে জড়িয়ে দেন সিদোই। তার কিছুক্ষণের মধ্যেই কেরালার হয়ে দ্বিতীয় গোল করে যান পেপরাহ।

 

 

দুটো গোলই হয় ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে। পেপরাহর সামনে থাকা আনোয়ারের পায়ের ফাঁকা দিয়ে বল ঢুকে যায় গোলে। কিপার গিলের কিছু করার ছিল না। পরপর দুই ম্যাচে দুই হারে বর্তমানে লিগ টেবিলের ১২ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পরের ম্যাচে তাঁরা ঘরের মাঠে নামবে গোয়ার বিরুদ্ধে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া