শনিবার ১৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের অম্লমধুর সম্পর্ক সবারই জানা। মাঠে বেশ কয়েকবার একে অপরের সঙ্গে ঝামেলায় জড়ায় দুই তারকা। তাঁদের রসায়ন, সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। তাঁদের কেন্দ্র করে তৈরি হয়েছে নানান গল্প। বিশেষ করে আইপিএলের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে। এবার একই ড্রেসিংরুম ভাগ করে নিতে হচ্ছে কোহলি এবং গম্ভীরকে। তাই এবার যাবতীয় বিতর্কে দাড়ি টানার সিদ্ধান্ত নেন দুই তারকা ক্রিকেটার। তাতে সাহায্য করে বিসিসিআই। একটি ইন্টারভিউয়ের মাধ্যমে এবার দুই তারকা ক্রিকেটারের মধ্যে যাবতীয় ঝামেলার ইতি টানার চেষ্টায় বোর্ড।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। সেখানে মাঠের একাধিক ঝামেলা নিয়ে একে অপরকে খোঁচা মারতে দেখা যায় কোহলি এবং গম্ভীরকে। যার শুরুটা করেন বিরাট। তিনি দ্রাবিড়ের উত্তরসূরিকে জিজ্ঞেস করেন, মাঠে ঝামেলায় জড়িয়ে পড়ার পর তাঁর মানসিক অবস্থা কেমন থাকে? কোহলির প্রশ্ন, 'ব্যাট করার সময় বিপক্ষের কোনও প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটি হলে কি মনে হয় এর প্রভাব ব্যাটিংয়ে পড়বে? যার ফলে দ্রুত আউট হয়ে যেত পারো? নাকি এইধরনের ঝামেলা তোমাকে আরও মোটিভেট করে? তার উত্তরে গম্ভীর বলেন, 'এইধরনের ঝামেলা আমার থেকে তোমার অনেক বেশি হয়েছে। মনে হয় আমার থেকে এই প্রশ্নের উত্তর তুমি বেশি ভাল দিতে পারবে।' এটা শোনা মাত্র হাসতে হাসতে লুটিয়ে পড়েন কোহলি। পাল্টা বলেন, 'আমি চাইছিলাম আমার সঙ্গে কেউ সহমত হোক। বলছি না এটা ভুল। অন্তত কেউ বলুক এরকম হয়।' এই ভিডিও থেকেই দুই তারকার বর্তমান রসায়ন স্পষ্ট। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য গম্ভীর এবং কোহলি। এবার কোচ এবং ক্রিকেটার হিসেবে ভারতীয় দলকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টায় দুই তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি