শনিবার ১৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ৫৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। সেমিফাইনালে ৪–১ ব্যবধানে হরমনপ্রীতরা উড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়াকে। অপর সেমিফাইনালে ঘটল অঘটন। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চীন। মঙ্গলবার ফাইনালে ভারতের সামনে চীন।
প্রসঙ্গত, চীন এবার আয়োজক দেশ। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দল টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে গেল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকে মাঠে নেমেছিল ভারত। একের পর এক আক্রমণে উঠছিল তারা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোলের সুযোগ পায় ভারত। ১৩ মিনিটের মাথায় সার্কেলে ঢুকে পাস দেন আরাইজিৎ সিং। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তম সিং। গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধেও চাপ বাড়াতে থাকে ভারত। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর শট আটকাতে পারেননি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে গোল আসেনি। ২–০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জারমানপ্রীত সিং। বল ধরে সার্কেলে ঢুকে জোরাল শটে গোল করেন তিনি। ৩–০ এগিয়ে যায় ভারত। অবশ্য পরের মিনিটেই খেলায় ফেরে দক্ষিণ কোরিয়া। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইয়াং জিহুন। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। চলতি প্রতিযোগিতায় সাতটি গোল করলেন ভারত অধিনায়ক। সাতটিই পেনাল্টি কর্নার থেকে। ৪–১ গোলে এগিয়ে যায় ভারত। এই ফলেই ম্যাচ জিতে ফাইনালে যায় ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি