সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: শাহিদের পাশে জয়া! প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিং’-এর ট্রেলার গোয়া চলচ্চিত্র উৎসবে

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২২ নভেম্বর ২০২৩ ০৯ : ০৭
প্রথম হিন্দি ছবি। নিজের গলায় ডাবিং। সব মিলিয়ে দারুণ উত্তেজিত জয়া আহসান। সেই অনুভূতি দ্বিগুণ ৫৪তম গোয়া চলচ্চিত্র উৎসব মঞ্চে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’-এর ট্রেলার মুক্তি পেতেই। এই ছবিতে তিনি পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে। জয়ার এখন ধুলোমুঠি সোনা। পুজোমুক্তি "দশম অবতার" বাণিজ্যিক দিক থেকে সফল। সেই রেশ মেখেই তিনি উৎসব মঞ্চে। লাল কার্পেটে পা ডুবিয়েছেন। পাশে টিম ‘কড়ক সিং’। পঙ্কজ, সঞ্জনা সাংঘি, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। লাল গালিচায় তাঁর সঙ্গী শাহিদ কাপুর! জয়া কি আনন্দে মেঘমুলুকে ভাসছেন?

বাংলায় ‘অনুরণন’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’ এবং আরও। হিন্দিতে ‘পিঙ্ক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’। অনিরুদ্ধ কম ছবি করেন। কিন্তু প্রত্যেকটা ছহি দর্শকমনে দাগ কেটে যায়। সমাজের এক একটি দিক যখন পর্দায় তুলে ধরেন সমালোচকেরা স্বীকার করেন, এর আগে কেউ এমন জোরালো বক্তব্য রাখেনি! তেমনই ছবি ‘কড়ক সিং’। ট্রেলার বলছে, এক মানুষের কড়ক সিং হয়ে ওঠা, নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যাওয়া, নিজের স্ত্রী-মেয়ের কাছেই প্রয়োজনে অচেনা হয়ে ওঠা— সব মিলিয়ে পঙ্কজ ত্রিপাঠি ওরফে ‘কড়ক সিং’-এর যাত্রাপথ টানটান উত্তেজনায় ভরপুর। সেই যাত্রাপথের সঙ্গী জয়া, সঞ্জনা।  



ছবির গল্প অনেকটা এরকম, এ কে শ্রীবাস্তভ ওরফে ‘কড়ক সিং’ (ত্রিপাঠি) আর্থিক অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার। যিনি রেট্রোগ্রেড অ্যামনেশিয়ার সঙ্গে লড়ছেন। স্মৃতি-বিস্মৃতির মধ্যে দিয়ে চলতে থাকা মানুষটি অসুস্থতার আগে কিছু অপরাধ ঘটতে দেখেছিলেন। হারানো স্মৃতি ফিরে আসলে তিনি কি তার সমাধান করতে পারবেন? ছবি নিয়ে, নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত পঙ্কজ। তাঁর কথায়, ‘‘চরিত্রে বহু স্তর। নানা উত্থান-পতন। ফলে, মন খুলে অভিনয়ের সুযোগ পেয়েছি। বিপরীতে প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী জয়া। তার উপরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির ট্রেলারমুক্তি। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’’




 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া