রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২২ নভেম্বর ২০২৩ ০৮ : ২৭
জুটিতে স্বামী-স্ত্রী!
৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত মাধুরী দীক্ষিত। হিন্দি ছবির দুনিয়ায় তাঁর অবদানের জন্য। সেখানেই তিনি এবং তাঁর স্বামী ডা: শ্রীরাম নেনে তাঁদের দ্বিতীয় প্রযোজিত ছবি পঞ্চক-এর কথা ঘোষণা করেন। মারাঠি ছবিটি তারকাখচিত। তাঁদের আশা, আরএনএম মুভিং পিকচার্সের দ্বিতীয় নিবেদন দর্শকদের ভাল লাগবে। তখনই প্রশ্ন ওঠে, চিকিৎসক থেকে প্রযোজক। এবার কি অভিনয় দুনিয়ায় দেখা যাবে নেনেকে? সঙ্গে সঙ্গে ডা: নেনের জবাব, আগামীতে তিনি অভিনয় করতেও পারেন। বিপরীতে মাধুরী থাকবেন? এর কোনও জবাব দেননি তিনি।
সারার বিয়ে?
সারা আলি খানের জন্য নাকি পাত্র খুঁজছেন করণ জোহর?প্রযোজক-পরিচালক-সঞ্চালক নিজে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জানিয়েছেন। এই মঞ্চ তাঁকে সম্মানিত করে। পাশাপাশি, সারার আগামি ছবি ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলার প্রকাশ করেন। তারপরেই তিনি রসিকতা করে বলেন, রণবীর কাপুর-আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানির পর তাঁর দায়িত্ব সারার সাতপাক। নায়িকার জন্য পাত্র খুঁজছেন তিনি।
অভিনয়ে শেখর-কন্যা
বড়পর্দায় শেখর কাপুর-কন্যা কাবেরী? এমন গুঞ্জন বলিউডে। সেই গুঞ্জন উস্কে দিয়েছে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বাবার সঙ্গে মেয়েও উপস্থিত। খবর, ইতিমধ্যেই অভিনয় এবং গানের তালিম নিয়ে নিজেকে চৌকস করেছেন। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও চলছে। তবে বাবার পরিচালনায় তিনি অভিনয় করবেন কিনা জানা যায়নি।
সলমনের চুম্বন!
এই রূপেও "ভাইজান"কে দেখেছেন কখনও? কোনও মহিলাকে প্রকাশ্যে চুম্বন করছেন! এমন বিরল ঘটনার সাক্ষ্মী ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি। সেখানেই এক প্রবীণ সাংবাদিককে সৌজন্য চুম্বন করেন সলমন খান। আদর করে জড়িয়ে ধরেন। জানতে চান, কেমন আছেন তিনি? ওই মহিলা সাংবাদিকও সলমনকে আদর করে পিঠ চাপড়ে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি