শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘নিজেকে বিরাট কোহলি মনে করছে নাকি?’ শ্রেয়াস আইয়ারকে তুলোধোনা পাক ক্রিকেটারের

Kaushik Roy | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে ভারতে চলছে দলীপ ট্রফি। সেখানে দেখা গিয়েছে একাধিক বড় নাম। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে দেখা গিয়েছে শ্রেয়স আইয়ার, শুভমান গিলের মত ক্রিকেটারদের। বাংলাদেশের বিরুদ্ধে যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা দলীপের দ্বিতীয় রাউন্ডে খেলছেন না। তবে, ইন্ডিয়া ডি-দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের জায়গা হয়নি ভারতীয় টেস্ট দলে।

 

 

তিনি বর্তমানে ভারত এ-এর বিপক্ষে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলছেন। তবে শ্রেয়সের দলীপ ট্রফি অভিযানও খুব একটা সুখকর হয়নি। ভারত সি-এর বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে নয় এবং দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে সাত বলে শূন্য রানে আউট হন। এরপরেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে কার্যত তুলোধোনা করেন প্রাক্তন পাকিস্তান ব্যাটাবাসিত আলি। তাঁর দাবি, লাল বলের ক্রিকেটে শ্রেয়স ঠিকমত মনোযোগ দিচ্ছেন না। শ্রেয়স অত্যন্ত ভাগ্যবান যে অভিজ্ঞ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দলীপ ট্রফি খেলছেন না।

 

 

তিনি জানিয়েছেন, একজন ক্রিকেটার হিসেবে ওকে দেখে আমার খারাপ লাগে। ঘরোয়া লিগে অন্তত ১০০-২০০ রান করা উচিত ছিল শ্রেয়সের। লাল বলের ক্রিকেটে ওর রানের খিদে নেই। শুধু বাউন্ডারি করে টেস্ট খেলা যায় না। বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করার পরে শ্রেয়স যদি নিজেকে বিরাট কোহলি মনে করে তাহলে সেটা অত্যন্ত ভুল। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক হলে আইয়ার দলীপ ট্রফিতে থাকত না প্রসঙ্গত, চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। ইতিমধ্যেই, সেখানে পৌঁছে গিয়েছে দুই দল। শুরু হয়ে গিয়েছে পুরোদমে অনুশীলন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া