রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

team india practice

খেলা | অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া, বিরাট–বুমরারা কী করলেন জেনে নিন 

Rajat Bose | ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ১৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশ টেস্টের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। এদিন চিপকে প্রায় ৪৫ মিনিট নেটে ব্যাটিং করেন বিরাট কোহলি। ফুল রান আপে বল করেন স্পিডস্টার বুমরা। 


১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার থেকে সেই টেস্টের প্রস্তুতিতে নামল টিম ইন্ডিয়া। বিরাট, রোহিত সহ গোটা দল এদিন হাজির ছিল অনুশীলনে। এদিন হয় ক্লোজড ডোর প্র‌্যাকটিস। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ ছিল নিষিদ্ধ।


হেড কোচ হওয়ার পর ঘরের মাঠে এটাই প্রথম সিরিজ গৌতম গম্ভীরের। এদিনই দলের অনুশীলনে যোগ দেন বোলিং কোচ মরনি মরকেল। ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ার। বিসিসিআই অনুশীলনের ছবি পোস্ট করেছে। এক্স হ্যান্ডলে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছে, ‘‌কাউন্টডাউন শুরু। হোম সিরিজের জন্য শুরু হল টিম ইন্ডিয়ার অনুশীলন।’‌ ছবিতে দেখা যাচ্ছে, গোটা দল গম্ভীরের কথা শুনছে। রয়েছেন রোহিত ছাড়াও দলের বাকি সাপোর্ট স্টাফরা। সূত্রের খবর, বিরাট লন্ডন থেকে সরাসরি এসে অনুশীলনে যোগ দিয়েছেন। এদিন ভোরে তিনি চেন্নাই আসেন। 


রোহিতকে চেন্নাই বিমানবন্দরে দেখা গিয়েছিল একদিন আগেই। হলুদ টি–শার্ট পরিহিত রোহিত বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন। বুমরা, রাহুল, পন্থরা বৃহস্পতিবারই চেন্নাই চলে আসেন। 


শ্রীলঙ্কা সিরিজের পর প্রায় একমাসের বিরতির পর মাঠে নামছে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট কানপুরে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতাই লক্ষ্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এখন শীর্ষ আছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া