শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | লাল বলে অনুশীলন শুরু হার্দিকের, নজরে অস্ট্রেলিয়া সিরিজ, বোর্ড কী বলল জানুন 

Rajat Bose | ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ১৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া?‌ লাল বলে অনুশীলন শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন হার্দিক। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি বোলিং অনুশীলন করছেন। চোটগ্রস্ত এই ক্রিকেটার দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। ২০১৯ সালে তাঁর অস্ত্রোপচার হয়। তারপর আর টেস্ট দলে ফিরতে পারেননি তিনি।


নজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন হার্দিক। প্রসঙ্গত, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার্দিককে খেলার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। বলেছিলেন, নিয়মিত খেলা কোনও ক্রিকেটারকে খেলানো হোক। 


এটা ঘটনা, এই মুহূর্তে হার্দিকই টিম ইন্ডিয়ার সেরা পেসার–অলরাউন্ডার। শিবম দুবে কিংবা নীতিশ রেড্ডির থেকে তিনি অনেকটাই এগিয়ে আছেন। আর এবার তিনি লাল বলে অনুশীলন শুরু করে দিলেন। যদিও বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‌শুনেছি হার্দিক লাল বলে অনুশীলন শুরু করেছে। কিন্তু এই বিষয়ে নিজের ভাবনার কথা নির্বাচক কমিটর চেয়ারম্যান অজিত আগরকার, হেড কোচ গৌতম গম্ভীর কিংবা অধিনায়ক রোহিত শর্মাকে জানিয়েছে বলে শুনিনি।’‌ এর অর্থ পরিস্কার, ঘরোয়া ক্রিকেটে লাল বলে না খেললে টেস্ট স্কোয়াডে নেওয়া হবে না হার্দিককে। এমনিতেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে হার্দিক দলীপ ট্রফিতে খেলেননি। যেটাকে ভালভাবে নেয়নি বিসিসিআই। তাই ঘরোয়া ক্রিকেটে না খেললে হার্দিককে যে টেস্ট দলে ফেরানো হবে না তা একপ্রকাশ নিশ্চিত করে দিলেন ওই বোর্ড কর্তা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া