শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

মাছ দিয়ে তৈরি পোশাকের সঙ্গে মডেলের গলায় শোভা পাচ্ছে মানানসই মাছের নেকলেস। সঙ্গে গোটা মাছকে হ্যান্ডব্যাগ বানিয়ে ফেলেছেন মডেল।

বিনোদন | সামনে বিড়াল থাকলে খুলে যেতে পারে জামা! সমালোচনা করেও মডেলকে পরামর্শ নেটিজেনদের

Moumita Basak | ১২ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৪৪Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: পোশাক নিয়ে ছকভাঙা ফ্যাশন এখন দস্তুর বলা যায়। নিত্যনতুন কোন পোশাকে মডেলদের সাজিয়ে তোলা হবে, তা নিয়ে চর্চার শেষ নিয়ে ফ্যাশন দুনিয়ায়। নতুন ফ্যাশন স্টেটমেন্ট কখনও হয় সমালোচিত। আবার কখনও হয় প্রশংসনীয়। আবার কখনও শুধুমাত্র পোশাকের কারণে শিরোনামে আসেন মডেল এবং ফ্যাশন ডিজাইনাররা।

 

সম্প্রতি নিজের পোশাকের সঙ্গে মাছের অ্যাকোয়ারিয়াম যুক্ত করে চর্চায় এসেছিলেন এক মডেল। এবার আর মাছের অ্যাকোয়ারিয়ামের নয়। এই মডেল কীর্তি দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া। পোশাকে সুচ-সুতোর নকসায় বিভিন্ন মাছের ছবি ফুটিয়ে তোলা স্বাভাবিক ফ্যাশন। বিশেষ করে শাড়ির সুক্ষ কারুকার্যে মাছের কদর অতি প্রাচীন। ইদানীং গল্প কথার মৎস্যকন্যাদের মতো পোশাক পড়ে খবরে এসেছেন বহু মডেল। তবে এই মডেলের এহেন বিশেষ সজ্জা একেবারে নজিরবিহীন।

 

পোশাকে মৎস্য নিয়ে শিল্প নয়, মডেল গোটা পোশাকটাই পড়েছেন মাছ দিয়ে তৈরি। স্বাভাবিকভাবেই পোশাক নিয়ে শেষ নেই আলোচনারও। অবাক হবেন না। একের পর এক আসল মাছ গেঁথে তৈরি হয়েছে গোটা পোশাক। এখানেই শেষ নয়। মাছ দিয়ে তৈরি পোশাকের সঙ্গে মডেলের গলায় শোভা পাচ্ছে মানানসই মাছের নেকলেস। যা পোশাকের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত। এত গেল পোশাক। ড্রেসের সঙ্গে তাল মিলিয়ে মুখে ধাতব চেন ঝুলিয়ে একটি গোটা মাছকে হ্যান্ডব্যাগ বানিয়ে ফেলেছেন মডেল। মাথায় টুপি সঙ্গে পর্যাপ্ত মেকআপ, হাতে মাছ-হ্যান্ডব্যাগ নিয়ে এই মৎস্য পোশাক পড়ে রাস্তায় হাঁটলেন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

তবে পোশাক নিয়ে এই ভিন্ন ধর্মী ভাবনাচিন্তার জন্য নেটিজেনদের কটাক্ষ ও তোপে মুখে পড়েছেন মডেল। কেউ ফ্যাশন এবং ফিশ শব্দ দুটিকে একত্র করে গোটা বিষয়টিকে ফিশন বলেছেন। কেউ আবার মডেলকে বিড়ালের থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। নিছক খবরে আসার কারণে এত মাছের মৃত্যু নিয়ে হতাশাও প্রকাশ করেছেন অনেকেই। মন্তব্যে ধেয়ে এসেছে বিবেকহীন শব্দটিও। আবার পুরো ভাবনাটিকে অত্যন্ত বোকা বোকা এবং অর্থহীন বলে মডেলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া