শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

sourav ganguly test debut history

খেলা | এই ক্রিকেটার রেগে না গেলে হয়ত টেস্ট অভিষেকই হত না সৌরভের, ভারতীয় ক্রিকেটের এই গল্পটা জেনে নিন 

Rajat Bose | ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯৯৬ সালে লর্ডসে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির। কিন্তু তারও চার বছর আগে অর্থাৎ ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে প্রথম বার ভারতীয় দলে সুযোগ পান সৌরভ। অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু টুর্নামেন্টে ব্যর্থ হন সৌরভ। দলে আবার ফেরেন সেই ১৯৯৬ সালে। বাকিটা ইতিহাস।


তবে এটা অনেকেই হয়ত জানেন না সৌরভের টেস্ট অভিষেকের নেপথ্যে রয়েছেন নভজ্যোত সিং সিধু!‌ তাহলে গল্পটা শুনুন। সেবার ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচগুলিতে ভাল খেলছিলেন সৌরভ। টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও প্রথম একাদশে তিনি নিশ্চিত ছিলেন না। কারণ দলে তখন একাধিক তারকা ক্রিকেটার। তার মধ্যে ছিলেন সিধুও। অন্যতম সিনিয়র তখন তিনি। আর অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন। জানা যায় টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নাকি পছন্দ ছিল না সিধুর। যা নিয়ে তৎকালীন অধিনায়ক আজহারের সঙ্গে ব্যাপক মনোমালিন্য হয় সিধুর। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল বলে খবর। সফরের মাঝপথেই ভারতে ফিরে আসেন সিধু। আর এটাই দরজা খুলে দেয় সৌরভের। 


সিধু ফিরে আসায় দল নির্বাচন নিয়ে টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবনাচিন্তা শুরু করতে হয়েছিল। সৌরভ স্কোয়াডেই ছিলেন। সিধুর জায়গায় সৌরভকেই প্রথম একাদশে নির্বাচন করা হয়। সুযোগটা পুরোপুরি কাজে লাগান দেশের প্রাক্তন অধিনায়ক। 


প্রসঙ্গত, সেবার সিরিজের প্রথম টেস্টটা ভারত হেরে গিয়েছিল বার্মিংহামে। দ্বিতীয় টেস্টে সুযোগ পান সৌরভ। লর্ডসে অভিষেক টেস্টে করেন ১৩১। সেই টেস্টে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়েরও। তিনি করেছিলেন ৯৫। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও শতরান করেন সৌরভ। সঙ্গে নেন তিন উইকেট। পান ম্যাচ সেরার পুরস্কার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সৌরভকে।  

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া