শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | করণ জোহরের কোন স্বভাবে বিরক্ত শাহরুখ? ফের সম্পর্কে ঈশান খট্টর, নয়া প্রেমিকা কে জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ৪০Rahul Majumder

প্রকাশ্যে করণকে কটাক্ষ শাহরুখের

 

চলতি বছরের আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন শাহরুখ খান এবং করণ জোহর। এই প্রধান সঞ্চালক জুটির সঙ্গী হিসাবে আইফার মঞ্চে দেখা যাবে স্ত্রী ২ছবিখ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 'গল্লি বয়' সিদ্ধান্ত চতুর্বেদীকে। আইফার একটি প্রচার অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন শাহরুখ ও করণ। সেখানেই কথার ফাঁকে করণকে কটাক্ষ করে বসেন শাহরুখ, “অনুষ্ঠানের আগে মহড়ার দিনগুলোতেও হাজির হবে।  ভিডিও কল করে মহড়া দেবে, এসব বায়না করবে না। আর ভাল কথা, কিছু ছবিও পরিচালনা কর এবার। আর কত অনুষ্ঠান সঞ্চালনা করে কাটাবে!

 

ঈশান খট্টরের নয়া প্রেমিকা কে?

 

ফের সম্পর্কে জড়িয়েছেন বলি-অভিনেতা ঈশান খট্টর। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেকথা নিজেই জানালেন বিয়ন্ড দ্য ক্লাউডসখ্যাত এই অভিনেতা। তবে তাঁর নতুন সঙ্গিনীর নাম জানাতে নারাজ তিনি। কেন? ঈশানের কথায়, “এর আগে একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, সে খবর সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এমন নারীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলাম যিনি আমার মতো প্রতিষ্ঠিত নয়, ফলে সর্বক্ষণ আমাদের নিয়ে যে চর্চা হত তা একজন নারীর উপর কী প্রভাব ফেলে তা আমার নিজের চোখে দেখা। সুতরাং এইবার আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে টুঁ শব্দটি করব না। যখন প্রকাশ পাবে...তখন পাবে। ব্যস!

 

নাতনির মুখ দেখতে হাজির দীপিকার মা

 

গত ৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর প্রথম সন্তান। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এইমুহূর্তে মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে এসেছেন নতুন মা। সেখানেই দীপিকার সন্তানকে দেখতে হাজির হলেন অভিনেত্রীর মা এবং ছোট বোন। তাঁদের গাড়ি দেখা গিয়েছে রণবীর-দীপিকার বাড়ির নিচে গ্যারেজে। এর আগে রণবীরের বোন ঋতিকা ভাবনানি হাসপাতালে গিয়ে 'দীপবীর'-এর কন্যাকে দেখতে গিয়েছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া