শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Team India: প্রধানমন্ত্রীর পেপ টকের ভিডিও প্রকাশিত, মোদি কী বলেছিলেন রোহিত-কোহলিদের?

Sampurna Chakraborty | ২১ নভেম্বর ২০২৩ ১৬ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গতকাল মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজারা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। মঙ্গলবার প্রকাশিত হল মোদির পেপ টকের ভিডিও। সেখানে রোহিত, বিরাটদের কাঁধে হাত রেখে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। কী বলেন প্রধানমন্ত্রী? রোহিতের উদ্দেশে মোদি বলেন, "তোমরা দশটা ম্যাচ জিতেছ। একটা ম্যাচে এমন হতেই পারে। মুখে হাসি নিয়ে ফিরো।" জাদেজার সঙ্গে গুজরাটিতে কথা বলেন প্রধানমন্ত্রী। "ক্যায়া বাবু" বলে সম্বোধন করেন। আলাদা করে কথা বলেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। বুমরাকে জিজ্ঞেস করেন তিনি গুজরাটি বলতে পারেন কিনা। ভারতীয় ক্রিকেটারদের দিল্লিতে আসার আমন্ত্রণও জানান।

ভগ্ন মন নিয়ে সোমবারই আহমেদাবাদ ছেড়েছেন রোহিত, বিরাটরা। শুধু একটি স্মৃতি তাঁদের মনে চির জাগরুক হয়ে থাকবে। দেশের একনম্বর ব্যক্তিত্ব তাঁদের ড্রেসিংরুমে এসে খেলার শেষে বলে গেছেন, মুষড়ে পড়ার কিছু নেই, এই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন। ম্যাচের শেষে ভারতীয় ড্রেসিংরুমে যান। সেখানে তখন শোকের আবহ। রোহিত শর্মা এক কোণে মাথায় হাত দিয়ে বসে আছেন, বিরাট কোহলির চোখে জল, মহম্মদ সিরাজ কাঁদছেন, শামি বসে আছেন হতবাক হয়ে। প্রধানমন্ত্রী এই পটভূমিকায় ড্রেসিংরুমে ঢুকে জড়িয়ে ধরেন মহম্মদ শামিকে। সান্ত্বনা দেন রোহিত, কোহলিকে। খেলোয়াড়দের ঘুরে দাঁড়াতে উদীপ্ত করেন। ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর এই আবির্ভাবকে মরাল বুস্টিং বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কর্তারা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া