সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুর ১৫ বছর পর টেস্টে অভিষেক! অলৌকিক কাণ্ড! অবাক হচ্ছেন? এমন কাণ্ডই ঘটেছে। সাল ১৯১৫। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। জার্মানদের আক্রমনের মোকাবিলা করতে নাস্তানাবুদ হচ্ছে ব্রিটেন। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই তালিকায় রয়েছে প্রচুর তরুণ। যুদ্ধের জন্য আর্মিতে নাম নথিভুক্ত করা ছিল অনেকের। সেই তালিকায় ছিলেন হ্যারি লি। মিডলসেক্সের একজন ক্রিকেটার যিনি লন্ডন রেজিমেন্টের ১৩তম ব্যাটেলিয়নে যোগ দেন। অউবার্স রিজের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। জানা যায়, সেই যুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার শেষকৃত্যও সম্পন্ন করে ফেলে। কিন্তু মৃত্যুর ১৫ বছর পরে ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলেন লি। ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় তাঁর। অর্থাৎ, মৃত্যুর ঘোষণার পর ইংল্যান্ডের টেস্ট দলে প্রথমবার ডাক আসে তাঁর।
যুদ্ধে যাওয়ার সময় মিডলসেক্সের ক্রিকেটার ছিলেন তিনি। বাঁ পায়ের উরুতে গুলি লাগলেও তিনি বেঁচে যান। ফ্রান্সের একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। জার্মান রেড ক্রসের হাতে লিকে তুলে দেওয়ার আগে ছয় সপ্তাহ হাসপাতালে থাকেন। সেই অক্টোবরেই ইংল্যান্ডে ফেরার অনুমতি পান তিনি। ডিসেম্বরে সেনাবাহিনী ছাড়েন। কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন পায়ের পেশি অসাড় হয়ে যায়। যার ফলে একটি পা ছোট হয়ে যায়। ওয়ার অফিসে ক্লার্কের চাকরিতে যোগ দেন। কিন্তু তাঁর স্বপ্নের ক্রিকেট ছাড়েননি। লানসিং কলেজের বিরুদ্ধে রয়্যাল আর্মি সার্ভিস কর্পসের হয়ে শতরান করেন। তারপর ভারতে ফেরার সিদ্ধান্ত নেন। কোচবিহারের মহারাজার ফুটবল এবং ক্রিকেট কোচ হিসেবে কাজ করেন। ১৯১৮ সালের মার্চে ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেটে কামব্যাক করেন। মহারাজা অফ কোচবিহার একাদশের হয়ে খেলেন। প্রথম ইনিংসে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন। কিন্তু ১ উইকেটে ম্যাচ হারে দল। ভারতে ক্রিকেট চালিয়ে যান। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডু তাঁর প্রশংসা করেন।
১৯১৯ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট আবার চালু হয়, এবং মিডলসেক্সে ফেরেন লি। পরের দুটো মরশুম অনবদ্য ক্রিকেট খেলেন। শেষপর্যন্ত ১৯৩১ সালে ইংল্যান্ডের হয়ে টেস্টে প্রথমবার ডাক পান। সেই সময় দক্ষিণ আফ্রিকার সেন্ট অ্যান্দ্রুজ কলেজে কর্মরত ছিলেন তিনি। পার্সি চ্যাপম্যানের দলের সাতজন প্লেয়ারের চোট ছিল। পরিবর্ত হিসেবে ডাক পান লি। শেষপর্যন্ত নিজের মৃত্যুর ঘোষণার ১৫ বছর পর টেস্টে অভিষেক হয় তাঁর। এখানেই গল্প শেষ নয়। ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলার পরও টেস্ট ক্যাপ পাননি। যে স্কুলে তিনি চাকরি করতেন, সেখানে অনুমতি না নিয়ে খেলতে যাওয়ার জন্য লিকে ক্যাপ বা ব্লেজার দেওয়া হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি