রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: শর্ত মানলে ভিকির সঙ্গে কাজ ক্যাটরিনার! আদিলকে নিয়ে ‘বিগ বস ১৭’য় রাখি?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৩ ০৮ : ৪৫
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

শর্ত মেনে কাজ!
কয়েকটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। এখনও বড়পর্দায় ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ অধরা। কবে ছায়াছবিতে তাঁরা জুটি বাঁধবেন? ‘টাইগার ৩’-এর প্রচারে এসে এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। তাঁর শর্ত, যদি ‘উরি’র ‘বিহান শেরগিল’ আর ‘টাইগার’-এর ‘জোয়া’কে ভেবে চিত্রনাট্য লেখা হয় তা হলে অবশ্যই তিনি স্বামীর সঙ্গে কাজ করবেন।

আদিলকে নিয়ে ‘বিগ বস’-এ?
‘বিগ বস ১৭’য় ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন রাখি সাওয়ন্ত? সঙ্গে নাকি থাকছেন তাঁর বিচ্ছিন্ন স্বামী আদিল খান দুরানি! আপাতত এই খবরে সরগরম বলিপাড়া। এর আগে ‘বিগ বস ১৩’, ‘বিগ বস ১৪’য় যোগ দিয়েছিলেন রাখি। সেই সময় তিনি লুকিয়ে বিয়ে করেছিলেন রীতেশকে।

বচ্চন চিরদিনের
ফ্রান্সের নান্টেসে অনুষ্ঠিত হবে ৪৫তম ডেস ৩ কন্টিনেন্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভ অনুষ্ঠিত হতে চলেছে। উৎসবে দেখানো হবে ‘অভিমান’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ত্রিশূল’, ‘ডন’ এবং ‘কালা পাথর’-এর মতো নয়টি ছবি। খবরে যারপরনাই খুশি বিগ বি। ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। মেয়ে শ্বেতা নন্দাকে নিয়ে চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন তিনি।

স্যাম বাহাদুরকে সম্মান
১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনানায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্যাম বাহাদুর। তাঁকে শ্রদ্ধা জানাতে টাটা গ্রুপ, পুনাওয়ালাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ গ্রুপ এবং শাপুরজি পালোনজি গ্রুপ-সহ দেশের প্রথম সারির পার্শি নেতৃত্বাধীন প্রধান সংস্থা তাঁদের কর্মীদের ছবিটি দেখানোর ব্যবস্থা করছেন। ছবির পরিচালক মেঘনা গুলজার।

আন্তর্জাতিক মঞ্চে বাবিল
গত একবছরে নিজেকে একাধিক ছবি, সিরিজে প্রমাণ করেছেন বাবিল খান। তাঁর ঝুলিতে ‘কালা’ থেকে ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ হয়ে ‘দ্য রেলওয়ে মেন’-এর মতো সিরিজ। ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে অবশেষে অভিষেক হচ্ছে ইরফান খানের ছেলের। আন্তর্জাতিক মঞ্চ থেকে ডাক পাওয়ায় আপ্লুত তিনি। বাবিলের মতে, এত বড় মঞ্চে পেয়ে তিনি রোমাঞ্চিত। 






 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া