শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | World Cup: ২৪ ঘণ্টায় বদলে গিয়েছে আহমেদাবাদের ছবি

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৩ ২৩ : ০৯Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ২৪ ঘণ্টায় বদলে গিয়েছে আহমেদাবাদের চিত্র। রবিবার দুপুরে যে শহরে জনসমুদ্র, ২৪ ঘণ্টার ব্যবধানে সেই একই শহরকে চেনা দায়। কে বলবে একদিন আগে এই শহরে মহাযজ্ঞ বসেছিল। মোতেরার বাইরে দাঁড়িয়ে খুবই হতাশ লাগল। শুনশান রাস্তা। কারোর কোনও ভ্রুক্ষেপ নেই। রবি দুপুরে থিকথিক করছিল ভিড়। দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। জনপ্লাবন নেমেছিল। একদিন যেতে না যেতেই আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে আহমেদাবাদ। স্টেডিয়ামের বাইরে পুরো শ্মশানপুরি। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। কেউ ফিরেও দেখছে না। অথচ মাত্র কয়েকঘন্টা আগেই ভারতের সবচেয়ে ব্যস্ততম এবং মহার্ঘ্য স্পট ছিল এটাই। নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে পেছনে রেখে হাজার হাজার সেলফি উঠেছে। কিন্তু আজ সেই স্টেডিয়াম ব্রাত্য। গতকালের ছবির সঙ্গে আজকের চিত্র বড়ই বেমানান। ভারতের বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় যেন কাঁদছে পুরো শহর। রোহিতদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে দেখার পাশাপাশি আহমেদাবাদের কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখার পরিকল্পনা নিয়েই বিভিন্ন শহর থেকে জমায়েত হয়েছিল ক্রিকেট ভক্তরা। অনেকেই আবার দিল্লি, ইন্দোর থেকে সড়কপথে এসেছিল খেলা দেখতে। তাঁদের অনেকেই এদিনই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। অনেকেই আবার ঘুরে দেখছে শহর। দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা একটি পরিবার হারের হতাশা কাটাতে গান্ধী আশ্রম ঘুরতে বেরিয়ে পড়েছে। সবরমতীর ধারে দাঁড়িয়ে রোহিতদের হারের আফশোস করছিল তাঁরা।

আহমেদাবাদের আরও কয়েকটি দ্রষ্টব্য স্থানে ভিড় চোখে পড়ল। তারমধ্যে সবচেয়ে বেশি রুদাবাই স্টেপওয়েল আদালাজে। যেখানে ফাইনালের আগেরদিন ট্রফি নিয়ে রোহিত শর্মা, প্যাট কামিন্সরা ফটোশুট করেছিল। সেই একই স্থানে দাঁড়িয়ে ফটো তোলার হিড়িক পড়ে গিয়েছে। যেই সিড়িতে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন দুই অধিনায়ক, সেখানে ফটোসেশনের জন্য লাইন পড়ে গিয়েছে। সবার মুখেই সেই ফটোশুটের কথা।

পথ চলতি লোকজন থেকে তরুণ-তরুণী, সকলেই খুঁজে বেড়াচ্ছিল রোহিত, কামিন্সের ছবি তোলার স্পট। রবিবাসরীয় রাতে হতাশ করেছে ভারতীয় দল। ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ১৪০ কোটি। আজ হয়তো এভাবেই কিছুটা আক্ষেপ মেটাচ্ছে ক্রিকেট ভক্তরা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া