শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মা হলেন তিতাস, সামাজিক পাতায় ভাগ করে নিলেন সদ্যোজাতর ছোট্ট মুঠি

নিজস্ব সংবাদদাতা | ২০ নভেম্বর ২০২৩ ১৯ : ১৭
মা হলেন তিতাস ভৌমিক। ১৬ নভেম্বর ফুটফুটে এক ছেলে এসেছে তাঁর কোলে। নাম রেখেছেন কবীর। ২০ নভেম্বর সামাজিক পাতায় সেই খবর ভাগ করে নিয়েছেন তিনি। সদ্যোজাতর মুঠিবন্ধ ছোট্ট হাতের ছবি ভাগ করে নিয়েছেন। সবার আশীর্বাদ, শুভকামনাও চেয়েছেন। আজকাল ডট ইন ফোন করতেই খুশিমাখা গলায় কথা বললেন ‘ছেলের মা’। বললেন, ‘‘বাড়ির প্রত্যেকে খুব খুশি। আমার ছেলেও খুব শান্ত। প্রথম দিন থেকে রাতে ঘুমোচ্ছে। ফলে, আমায় রাত জাগতে হচ্ছে না। বাড়ির সবাই ওকে নিয়ে মেতে রয়েছে।’’

আপাতত দিল্লিতে শ্বশুরবাড়িতেই রয়েছেন অভিনেত্রী। যদিও তাঁর শ্বশুর-শাশুড়ি নেই। ফলে, কলকাতা থেকে উড়ে গিয়েছেন তাঁর মা-বাবা। আপাতত সবার কোলে কোলেই ঘুরছে একরত্তি। তাঁর মতে, এত আনন্দ তিনি এর আগে পাননি। ২০২০-তে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘কোরা পাখি’তে শেষ দেখা গিয়েছে তিতাসকে। অভিনেত্রীর বক্তব্য, ‘‘তারপরেই ঠিক করি, একটু ছুটি নেব। ১৮ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ায়। একটানা অনেকগুলো বছর কাজ করেছি। অন্য কোনও কারণ ছিল না।’’ অভিনয় থেকে সরে তিনি নিজের মতো লম্বা সময় কাটিয়েছেন। আলাপ হয়েছে স্নেহাশিসের সঙ্গে। বিয়ে করেছেন তাঁরা। এখন সন্তানকে নিয়ে ব্যস্ত। অভিনেত্রীর দাবি, ‘‘খুব আনন্দ করেই অভিনয় করতাম। এখনও খুশিমনেই সংসার করছি।’’



ছোট-বড় পর্দায় তিতাস অভিনয় করেছেন। সুমন ঘোষের ‘কাদম্বরী’তে ‘জ্ঞানদানন্দিনী’র ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। অভিনয়ে ফিরলে কোন মাধ্যম বেছে নেবেন? তিন বছর ক্যামেরা থেকে দূরে। কোনও সমস্যা হবে? অভিনেত্রীর দাবি, ‘‘টেলিপাড়া থেকে দূরে থাকলেও অভিনয় দুনিয়া আমায় ভোলেনি। সমানেই ডাক এসেছে। আমি দূরে থাকব বলেই সাড়া দিইনি। এখন আমার ছেলেই সব। ওকে একটু বড় করে নিই। তারপর অভিনয়ের কথা ভাবব।’’





 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া