শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩ : ৫১Rahul Majumder
ইমতিয়াজের ছবিতে ফাহাদ?
ইমতিয়াজ আলি নিজের আগামী ছবির তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, এই ছবিও ভালবাসার গল্প বুনবেন ইমতিয়াজ, তাঁর চিরাচরিত নিজস্ব ছন্দে। সূত্রের খবর, এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল! গত কয়েক মাসে নাকি 'লভ আজ কাল' ছবি খ্যাত এই পরিচালকের সঙ্গে এই নতুন ছবির বিষয়ে বেশ কয়েকটি বৈঠকও সেরে নিয়েছেন ফাহাদ। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে নয়া ছবি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
'এমার্জেন্সি' আটকে, আসছে 'ভারত ভাগ্য বিধাতা '
বলি-অভিনেত্রী তথা বিজেপির সাংসদ কঙ্গনা রানাউত ফের একবার দেশাত্মবোধক ভাবনাকে ঘিরেই তৈরি করবেন তাঁর আগামী ছবি -‘ভারত ভাগ্য বিধাতা’। দেশের ‘আনসাং হিরোস’দের নিয়ে এই ছবি তৈরি করতে চলেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনা যদিও এই ছবি পরিচালনা করবেন না। পরিচালনার দায়ভার সামলাবেন মনোজ তাপাডিয়া। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঁচ স্তবক বিশিষ্ট কবিতার নাম ভারত ভাগ্য বিধাতা। যার প্রথম স্তবকটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরবর্তীতে গৃহীত হয়।
বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব নিল বলিউড
বহুদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী রেহানা সুলতানা। 'দস্তক', 'চেতনা'র মতো এক সময়ের জনপ্রিয় হিন্দি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী। জর্জরিত ছিলেন অর্থনৈতিক সমস্যায়। যার ফলে চিকিৎসা করাতে পারছিলেন না। খরচের কারণে অস্ত্রোপচার করাও আটকে ছিল। জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জাভেদ আখতার, রোহিত শেঠির মতো জনপ্রিয় বলি-ব্যক্তিত্বরা। এগিয়ে এসেছেন 'রেস' ছবিখ্যাত প্রযোজক রমেশ তৌরানি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গতকালই একটি বেসরকারি হাসপাতালে রেহানার বুকে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার সমস্ত ব্যয়ভার ইতিমধ্যেই কাঁধে তুলে নিয়েছেন উপরোক্ত বলি-ব্যক্তিত্বরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি