রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: আইন ভাঙল ধনুশের নাবালক ছেলে! বিশ্বকাপে সাড়ম্বর ঘোষণা, ‘টাইগার ৪’ আসছে?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২০ নভেম্বর ২০২৩ ১২ : ১৬
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

আইন ভেঙে ফাইন!
আইন ভাঙল দক্ষিণী সুপারস্টার ধনুশের নাবালক ছেলে যাত্রা রাজ। মাত্র ১৭ বছর বয়স। ধনুশ-ঐশ্বর্য রজনীকান্তের বড় ছেলে সে। এই বয়সেই হেলমেট আর ছাড়পত্র ছাড়া সুপারবাইকের সওয়ারি! চেন্নাই-এর পোয়েজ গার্ডেন এলাকায় বিনা হেলমেটে ঘুরতে দেখা যায় তাকে। পুলিশ আটক করতেই জানা যায়, হেলমেটের পাশাপাশি সুপারবাইক চালানোর ছাড়পত্রও ছিল না তার কাছে। আইন ভাঙার জন্য হাজার টাকা জরিমানা দিতে হয়েছে যাত্রাকে।

‘টাইগার ৪’ আসছে?
বিশ্বকাপ ২০২৩-এর আবহে বড় ঘোষণা। সব ঠিক থাকলে ‘টাইগার ৪’ আসবে। ইতিমধ্যেই নাকি প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আভাস দিয়েছেন স্বয়ং সলমন খান। ফাইনালের আগে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। বিরাটের পেশাজীবনের উন্নতি বর্ণনা করে তিনি জানান, কীভাবে পরিশ্রম করে একের পর এক ধাপ পেরিয়েছেন ভারতীয় ক্রিকেটার। সঙ্গে সঙ্গে নিজের যাত্রাপথের বর্ণনা দেন সলমন। উদাহরণ হিসেবে টাইগার থেকে টাইগার ৩-এর কথা বলেন। যা এখন বক্সঅফিস কাঁপাচ্ছে। তারপরেই জানান, ৫৭-য় "টাইগার ৩" করেছেন। ‘টাইগার ৪’ করবেন হয়তো ৬০-এ পা দিয়ে।

হাসি তো ফাসি!
আবার একফ্রেমে বন্দি আদিত্য রায় কাপুর-অনন্যা পাণ্ডে। প্রায়ই শহরের ইতিউতি দেখা যায় তাঁদের। রবিবার তাঁরা বন্ধুর বাড়িতে বিশ্বকাপ দেখতে এসেছিলেন। এক গাড়িতে চেপে বেরোনোর সময়েই তাঁদের ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। এবার আর তাঁরা নিজেদের আড়াল করেননি। বরং ছবিশিকারিদের দেখে লজ্জা লুকোতে হেসে ফেলেন। এভাবেই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তারকা যুগল।

ফিরলেন জিনাত
মাঝে বহু বছরের ব্যবধান। সেই দূরত্ব মুছে ফের শুটিং ফ্লোরে জিনাত আমন। ‘বান টিক্কি’ ছবিতে দেখা যাবে তাঁকে। প্রযোজক মণীশ মালহোত্রা খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, সোমবার থেকে সিমলায় ছবির শুট শুরু হয়েছে। অভয় দেওলের সঙ্গে শুটে অংশ নিয়েছেন জিনাত। ছবিটি মণীশের দ্বিতীয় প্রযোজনা। পরিচালনায় ফরাজ আরিফ আনসারি। 

অটুট বন্ধুত্ব
রমেশ তৌরানির দীপাবলি পার্টিতে এক ফ্রেমে পরিচালক ডেভিড ধাওয়ান-গোবিন্দা। পরস্পর ঠিক আগের মতোই হইহই করছিলেন। ছবিশিকারিরা ঘিরে ধরতেই গোবিন্দার দাবি, পুরনো ঝগড়ার কথা ভুলে গিয়েছেন তিনি। আবার তাঁরা আগের মতোই বন্ধু। তাঁর কথায় সায় দেন প্রবীণ পরিচালকও। অভিনেতার দাবি, মিটমাট হতেই সবাই চাইছেন তাঁদের জুটি আবারও ছবি করুক। এটা শোনার পর থেকে তাঁর মন আরও ভাল হয়ে গিয়েছে। ফলে, পুরনো কোনও কথা আর মনে করতে রাজি নন। এও জানিয়েছেন, পুরনো বন্ধুর সঙ্গে দীপাবলি দারুণ কাটিয়েছেন। একসঙ্গে খাওয়াদাওয়া, হুল্লোড়, আড্ডা দিয়েছেন তাঁরা।

ঘর ভাঙানি
এমনই তকমা পেলেন করণ জোহর! ‘কফি উইথ করণ শো’-তে। এমন উপাধি দিয়েছেন তাঁরই প্রিয় দুই ‘স্টুডেন্ট’ সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধওয়ান! সিজন ৮-এ আসছেন তাঁরা। তার প্রচার ঝলক সদ্য প্রকাশ্যে। সেখানেই তাঁদের এই মন্তব্য করতে শোনা গিয়েছে।






 
 








 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া