শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Durand Cup: ডার্বির অফলাইন টিকিটের টাকা কীভাবে পাবেন, জানাল ডুরান্ড

Kaushik Roy | ২৯ আগস্ট ২০২৪ ০৩ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পর্যাপ্ত পরিমাণে পুলিশ না দিতে পারায় বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের কলকাতা ডার্বি। ডুরান্ড কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল যাঁরা টিকিট কেটেছেন প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন। অনলাইনে টিকিট যাঁরা কেটেছিলেন তাঁদের আগেই টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়ে গিয়েছে।

 

 

এবার অফলাইনে টিকিট যাঁরা কেটেছেন তাঁরা কীভাবে রিফান্ড পাবেন তা জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ। শনিবার শেষ হচ্ছে ডুরান্ড কাপ। কমিটির তরফে জানানো হয়েছে, ৩০ এবং ৩১ আগস্ট অর্থাৎ শুক্রবার এবং শনিবার মহামেডান ক্লাব তাঁবুতে এসে সমর্থকদের টিকিটের মূল্য ফেরত নিয়ে যেতে হবে। জানানো হয়েছে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রিফান্ড করা হবে টিকিটের মূল্য। যাঁরা টিকিটের টাকা ফেরত নিতে আসবেন তাঁদের আসল টিকিটটি সঙ্গে করে আনতে হবে।

 

 

নাহলে, টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে ডুরান্ড কমিটির তরফে। প্রসঙ্গত, কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল ১৮ আগস্ট। কিন্তু তাঁর আগের দিন রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, পর্যাপ্ত পুলিশ না দিতে পারার জন্য ডার্বি করানো যাবে না। দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনাল জিতে শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ফাইনালে নামতে চলেছে মোহনবাগান। তার আগেই ডার্বির টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন সমর্থকরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া