শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Zaheer Khan: জাহিরের হাতে তুলে দেওয়া হল লখনউয়ের জার্সি, প্লে অফের গণ্ডি পেরোনো লক্ষ্য

Sampurna Chakraborty | ২৮ আগস্ট ২০২৪ ২২ : ২০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হলেন জাহির খান। বুধবার দুপুরে সঞ্জীব গোয়েঙ্কার আলিপুরের অফিসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। এলএসজির জার্সি তুলে দেওয়া হয় জাহিরের হাতে। উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হতে পারেন ভারতের প্রাক্তন তারকা। এদিন তাতে সিলমোহর পড়ল। গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে যোগ দলেন জাহির। ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে লখনউয়ের। তিন বছরে দু'বার প্লে অফে উঠেছে এলএসজি। এবার সেই গণ্ডি পার করাই হবে নতুন মেন্টরের লক্ষ্য। জাহির বলেন, 'তিন বছরে দু'বার দল প্লে অফে পৌঁছেছে। যথেষ্ট ভাল পারফরমেন্স। এখান থেকে কীভাবে আরও এগিয়ে যেতে হবে সেই বিষয়ে ভাবতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্টে জয় এবং হারের মার্জিন খুবই কম। আমি মুম্বইয়ে দীর্ঘদিন ছিলাম। অনেকের সঙ্গে কাজ করেছি। অনেক নতুন জিনিস শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।' 

দু'বছর পর আবার আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে জাহিরের। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন ভূমিকায় আসার আগে তিনটে আইপিএল দলের হয়ে খেলেন জাহির। এই তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ডেয়ারডেভিলস। মোট ১০২ উইকেট নেন। ২০১৭ সালে দিল্লির অধিনায়ক ছিলেন। সেই বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। অন্যদিকে একদিন আগেই ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন কেএল রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। জানা গিয়েছে, লখনউয়ে থাকলেও আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। অধিনায়কের দৌড়ে এগিয়ে নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া।‌ এদিন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা জানান, 'নভেম্বর পর্যন্ত সময় আছে। তাই অধিনায়ক এবং রিটেনশন‌ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এলএসজি। আগে আইএসএলের নতুন নিয়মাবলী প্রকাশিত হোক। তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।' এবার ডিসেম্বরে হবে মেগা নিলাম। ভেতরে ভেতরে দল গোছাতে শুরু করেছে এলএসজি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া