রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Jay Shah: আইসিসির মসনদে জয় শাহ, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান হলেন বোর্ড সচিব

Sampurna Chakraborty | ২৭ আগস্ট ২০২৪ ০২ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের পরে এবার বিশ্বক্রিকেটের সিংহাসনে জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হলেন তিনি। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অমিত শাহের পুত্র ছাড়া কেউ মনোনয়ন জমা দেয়নি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। এদিন আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। মাত্র ৩৫ বছর বয়সে বিশ্বক্রিকেটের ইতিহাসে আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান হলেন তিনি। নভেম্বর মাসে বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব শেষ হচ্ছে। ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন জয় শাহ। পরপর তৃতীয়বার আইসিসির চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বার্কলে। কে পরবর্তী চেয়ারম্যান হবে সেই নিয়ে জল্পনা চলছিল। এগিয়ে ছিলেন জয় শাহ। শেষমেষ তাতেই শিলমোহর পড়ল। ছয় বছর আইসিসির চেয়ারম্যানের পদে থাকবেন বোর্ড সচিব। 

আইসিসির প্রেস বিবৃতিতে জয় শাহ বলেন, 'আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমরা কাজ করব। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটা ভারসাম্য আনা প্রয়োজন। একইসঙ্গে ক্রিকেটে অনেক নতুন প্রযুক্তি আসছে। ক্রিকেটের মার্কেট আরও বাড়ছে। আমরা ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চাই। শীঘ্রই সেই কাজে নামব।' এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে চারজন আইসিসিতে গিয়েছিল। এই তালিকায় ছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর। তারমধ্যে ডালমিয়া এবং পাওয়ার আইসিসির সভাপতি হন। বাকি দু'জন চেয়ারম্যান হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল জয় শাহের নাম। তাও আবার কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে নতুন নজির গড়লেন। লোধা কমিটির নিয়ম অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের পর কুলিং অফে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আইসিসিতে যোগ দেওয়ায় সেই বিধিনিষেধ আর থাকল না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় ছয় বছরের মেয়াদ কাটিয়ে আবার সরাসরি বিসিসিআইয়ে ফিরতে পারবেন জয় শাহ। তবে বর্তমানে বোর্ডে তাঁর জায়গা কে নেয় সেটাই দেখার। দৌড়ে এগিয়ে রোহন জেটলি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া