রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Shikhar Dhawan, Virat Kohli: 'ট্রেডমার্ক হাসিটা মিস করব', ধাওয়ানের অবসরের পর বন্ধুকে লম্বা শুভেচ্ছাবার্তা কোহলির

Kaushik Roy | ২৫ আগস্ট ২০২৪ ২০ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: তাঁদের সম্পর্ক শুধু ভারতীয় দল থেকে নয়। ছোটবেলা থেকেই দারুণ বন্ধুত্ব দুজনের। একসঙ্গে দিল্লির হয়ে রঞ্জি খেলেছেন, একসঙ্গে বহু সময় কাটিয়েছেন। তাঁরা বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটের গব্বরের অবসরের ঘোষণার পর বন্ধুকে লম্বা বার্তায় শুভেচ্ছা জানালেন বিরাট। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে ধাওয়ানকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন হিসাবে উল্লেখ করেছেন তিনি।

 

 

জানিয়েছেন, শিখরের উৎসাহ, উদ্দীপনাকে মিস করবেন তিনি। কোহলি নিজের এক্স হ্যান্ডেলে রবিবার একটি পোস্ট করে লেখেন, 'শিখর তোমার অভিষেক ম্যাচ থেকে শুরু করে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনারদের একজন হয়ে ওঠার যাত্রায় অসংখ্য ভাল মুহূর্ত উপহার দিয়েছ আমাদের। খেলার প্রতি তোমার আবেগ, তোমার উৎসাহ এবং তোমার সেই ট্রেডমার্ক হাসিটা মিস করব।' ধাওয়ানের বয়স বর্তমানে ৩৮। আন্তর্জাতিক এবং ঘরোয়া উভয় ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন তিনি। কোহলি তাঁকে আগামী ইনিংসের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

লিখেছেন, 'অবিস্মরণীয় পারফরম্যান্স এবং সর্বদা মাঠের ভেতর মন দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। জীবনের পরবর্তী ইনিংসে, মাঠের বাইরের গব্বরকে শুভেচ্ছা জানাই।' নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ধাওয়ান 34টি টেস্ট, 167টি ওডিআই এবং 68টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন 10,867 এবং রয়েছে 24টি শতরান। রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং তিন নম্বরে বিরাট কোহলি, গত দশ বছরে ভারতীয় ক্রিকেটকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এই তিন তারকা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া