শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ আগস্ট ২০২৪ ১৫ : ২৮Snigdha Dey
নারায়ণ সান্যালের গল্প অবলম্বনে সিরিজ। কেমন হল ‘কাঁটায় কাঁটায়’? দেখলেন পরমা দাশগুপ্ত।
থ্রিলারে বরাবরই বুঁদ করা যায় দর্শককে। সেই অঙ্ক মাথায় রেখেই ওটিটি পর্দায় ফেলুদা, ব্যোমকেশ তো বটেই, এসেছে একেনবাবু, শবর, দময়ন্তী, গোরাদের মতো একের পর এক গোয়েন্দা। কিন্তু সত্যসন্ধানে গোয়েন্দাদেরই শুধু একাধিপত্য থাকবে, এ কেমন কথা? জি ফাইভের নতুন সিরিজ ‘কাঁটায় কাঁটায়’ তাই হাঁটল অন্য পথে। নারায়ণ সান্যালের গল্প ‘সোনার কাঁটা’ অবলম্বনে এই কাহিনিতে রহস্যভেদে এক প্রবীণ আইনজীবী।
মূল গল্পটা যাঁদের পড়া, তাঁরা জানেন ভূমিকায় স্বয়ং লেখকেরও বক্তব্য, তিনি রহস্যভেদের ভার দিতে চেয়েছিলেন অন্য পেশার মানুষকে। ব্যোমকেশ বক্সীর ভক্ত নারায়ণ সান্যাল তাই তৈরি করেন আইনজীবী পি কে বসু অর্থাৎ প্রসন্নকুমার বসুর চরিত্রটি। তাকে ঘিরেই তৈরি লেখকের ‘কাঁটা’ সিরিজ, যার দ্বিতীয় গল্প ‘সোনার কাঁটা’।
গল্প অবলম্বনেই এগিয়েছে সিরিজ। যার শুরুতে সদ্য এক দুর্ঘটনায় সন্তানহারা পি কে বসু (শাশ্বত চট্টোপাধ্যায়) এবং রানি বসু (অনন্যা চট্টোপাধ্যায়) চলেছেন উত্তরবঙ্গে, নবদম্পতি কৌশিক (সোমরাজ মাইতি) এবং সুজাতার (আয়োষী তালুকদার) নতুন হোম স্টে-র উদ্বোধনে। অতীতে মাদক চক্রের চাঁই এক ব্যবসায়ীর খুনে জড়িয়ে পড়েছিল সুজাতা ও কৌশিক। তাদের বাঁচায় দুই আইনজীবী পি কে বসু এবং অরূপ (অভিজিৎ গুহ)। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তারই বিজনেস পার্টনার নয়ন সামন্ত জেলেই আত্মহত্যা করে। এর পর একে একে রহস্যজনক মৃত্যু বিচারক এবং নয়নের আইনজীবীর। দুর্ঘটনায় পি কে-র কন্যা মিঠুর মৃত্যু এবং স্ত্রী রানির পঙ্গু হয়ে যাওয়া তাই ভাবনায় ফেলে পুলিশকে। উত্তরবঙ্গে রওনা হয় ওই মামলার তদন্তকারী রমেন গুহও (সুব্রত দত্ত)। দার্জিলিংয়ে বসু দম্পতির হোটেলে সে-ও খুন হয়। যার তদন্তে আসে স্থানীয় ওসি নৃপেন ঘোষাল (মীর আফসার আলি)। পি কে এবং নৃপেনের সন্দেহ গিয়ে পড়ে রমেনের পাশের দুই ঘরের বাসিন্দা অজয় রায় (প্রান্তিক ব্যানার্জি) এবং নীনা বসুর (র্যাচেল হোয়াইট) উপরে। ইতিমধ্যে উত্তরবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগ। বৃষ্টি মাথায় করেই ঘুম এলাকায় কৌশিক-সুজাতার হোম স্টে-তে এসে একে একে পৌঁছয় অতিথিরা – পি কে এবং রানি, কাবেরী দত্তগুপ্ত (পায়েল সরকার), নূর আলি বেগ (কিঞ্জল নন্দ), অজয় এবং দুর্যোগে আশ্রয় চাওয়া অনাহূত অতিথি মিস্টার ও মিসেস সেন। খুনের খবরে ছুটির আনন্দ বদলে যায় আশঙ্কায়। নিরাপত্তা দিতে এসে পৌঁছয় পুলিশ অফিসার সুবীর রায় (সোহম চক্রবর্তী)। আততায়ী কি তবে হোম স্টে-তেই? এবারে কে তার নিশানায়? গল্প এগিয়েছে তারই খোঁজে।
এত বলিষ্ঠ তারকারা যে সিরিজে, তার অভিনয় যে জমজমাট হবেই, সে কথা না বললেও চলে। তবে শাশ্বত, অনন্যা, পায়েল, মীর, সোহমদের ভিড়েও আলাদা করে দাগ কাটেন কিঞ্জল। অচেনা মহিলাকে অস্বস্তিতে ফেলে দেওয়া ক্রিপি চরিত্রে রীতিমতো চমকে দেয় তাঁর অভিনয়।
জয়দীপ মুখার্জির পরিচালনা ও পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে প্রথম দিকে গল্প এগিয়েছে বেশ ধীরে, চেনা ছকে। সঙ্গে পাহাড়ে রহস্য মানেই মেঘ-বৃষ্টিতে নীলচে, সবুজ, ধূসর ফ্রেমে ধরা উত্তরবঙ্গ ভীষণ মায়াবী হলেও ক্লিশে হয়ে উঠছে ইদানীং। তবু শেষপাতের চমকটার জন্যই আগ্রহ ধরে রাখা যায়। যদিও মেয়ের স্মৃতি তাড়া করে বেড়ানো বা মৃত্যু নিয়ে প্রশ্নগুলোকে জীবন্ত করে তুলতে আত্মাকে হাজির করতে হল কেন, সে প্রশ্নটা থেকেই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি