শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Shikhar Dhawan: আবেগঘন বার্তায় সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'

Sampurna Chakraborty | ২৪ আগস্ট ২০২৪ ১৯ : ৩১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটকে গুডবাই জানালেন ভারতীয় ক্রিকেটের গব্বর। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের। সমাজ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় ধাওয়ান অগণিত দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের তাঁদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ধাওয়ান বলেন, অসংখ্য স্মৃতি তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১২ বছর চুটিয়ে দেশের হয়ে খেলেন। কিন্তু গত কয়েক বছরে কেএল রাহুল, শুভমন গিল সহ অন্যান্য তরুণ ব্যাটারদের কাছে নিজের জায়গা হারান। শেষপর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা বার্তা পোস্ট করেন। সেখানে ধাওয়ান লেখেন, 'আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে পেছন ফিরে তাকালে শুধু স্মৃতি এবং সামনে নতুন জীবন দেখতে পাচ্ছি। আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা। আমি সেটা বাস্তবায়ন করতে পেরেছি। তার জন্য আমি অসংখ্য মানুষের কাছে কৃতজ্ঞ। সবার প্রথমে আমার পরিবার, ছোটবেলার কোচদের ধন্যবাদ জানাতে চাই। তারপর আমার দলকে যাদের সঙ্গে আমি এতবছর খেলেছি। আমি নতুন পরিবার পেয়েছি। সঙ্গে যশ এবং ভালবাসা। তবে এগিয়ে যেতে পৃষ্ঠা বদল করতেই হবে। আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। একরাশ শান্তি নিয়ে আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি। তাই আবার দেশের হয়ে খেলার সুযোগ না পেয়ে হতাশ হওয়ার কিছু নেই। এত বছর দেশের হতে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি।' 

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজই ছিল ভারতের হয়ে খেলা ধাওয়ানের শেষ ম্যাচ। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ৩৪টি টেস্ট ১৬৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৬৮টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেরা পারফরমেন্স একদিনের ক্রিকেটে। এই ফরম্যাটে তাঁর রান ৬৭৯৩। গড় ৪৪.১১। টেস্টে রয়েছে ২৩১৫ রান। গড় ৪৯.৬১। চুটিয়ে খেলেছেন আইপিএলও। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সবধরনের প্রতিযোগিতা থেকে তিনি এবার বিদায় নিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া