শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ভারতে সম্মানিত হলিউড! গোয়া চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পুরস্কার পাচ্ছেন এই তারকা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ নভেম্বর ২০২৩ ০৫ : ৪৫
৫৪ তম গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI) শুরু হচ্ছে ২৮ নভেম্বর। উৎসবের বিভিন্ন বিভাগে ২৫০টিরও বেশি ছবি দেখানো হবে। আপাতত পাখির চোখ ২০ নভেম্বর পানাজি, গোয়ার শ্যামাপ্রসাদ ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত গালা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ শাহিদ কাপুর-মাধুরী দীক্ষিত। থাকবেন শ্রিয়া শরণ, নুসরত ভারুচা, পঙ্কজ ত্রিপাঠি, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল এবং সুখবিন্দর সিং। সঞ্চালনায় অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না। এই উৎসবেই সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মানে সম্মানিত হতে চলেছেন হলিউড তারকা মাইকেল ডগলাস।

খববর, উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের দিনগুলোও হবে তারকাখচিত। দেখা যেতে পারে সানি দেওল, বিজয় সেতুপতি, সারা আলি খান, করণ জোহর-সহ বলিউডের তাবড় তারকাদের। অনুষ্ঠান সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দেশজুড়ে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আবেগ এই উৎসবকে ক্রমশ আকারে বড় করছে। তাঁদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতায়, যৌথ প্রযোজনায় এবং অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসব বিনোদন দুনিয়ার মিলনমেলায় পরিণত হয়েছে।” তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, “ভারতীয় সংবাদমাধ্যম এবং বিনোদন দুনিয়ার সহযোগিতায় এই উৎসব গত তিন বছরে গড়ে ২০ শতাংশ হারে আকারে বৃদ্ধি পেয়েছে। এই বছর ইফি ১০৫টি দেশ থেকে ২৯২৬টি এন্ট্রি পেয়েছে। যা রেকর্ড সংখ্যক। গত বছরের তুলনায় এই পরিসংখ্যান তিনগুণ বেশি।’’ 


 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া