শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Pat Cummings: ১ লক্ষ ৩০ হাজারকে স্তব্ধ করানোই আমাদের লক্ষ্য, বললেন কামিন্স

Sampurna Chakraborty | ১৮ নভেম্বর ২০২৩ ১৮ : ২৫Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ২০০৩ সালের বদলা নেওয়ার জন্য তৈরি ভারত। টানা দশ জয়। অশ্বমেধের ঘোড়া ছুটছে। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে দুর্ধর্ষ ফর্মে ছিল, ঠিক সেই জায়গায় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ফাইনাল।‌ সঙ্গে ১ লক্ষ ৩০ হাজার সমর্থক। সবদিক থেকেই এগিয়ে রোহিতরা‌। এই চ্যালেঞ্জ সামলানোর জন্য কতটা তৈরি অস্ট্রেলিয়া? প্যাট কামিন্স বলেন, "২০০৩ বিশ্বকাপের কোনও প্লেয়ারই এই দলে নেই। তাই ওটা অনেক আগে ঘটে গিয়েছে। তবে আমরা জানি স্টেডিয়াম ফুল হাউস হবে। ১ লক্ষ ৩০ হাজার ফ্যান ভারতের হয়ে গলা ফাটাবে। দারুণ পরিবেশ থাকবে। জানি একতরফা সমর্থন থাকবে। তবে এই বৃহৎ সমর্থনকে স্তব্ধ করানোর তৃপ্তি আলাদা। এটাই আমাদের লক্ষ্য থাকবে। ভারত খুব ভাল খেলছে। এখনও অপরাজিত। তবে আমরা নিজেদের খেলাটা খেলতে পারলে ওদের একটা ধাক্কা দিতে পারব। গত দু"বছরে একাধিকবার আমরা ভারতের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে খেলেছি। আশা করি উপভোগ্য ফাইনাল হবে।" 

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে। তবে শুরুতে তিন উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিল অজিরা। মিচেল মার্শ সেদিন বিরাট কোহলির ক্যাচ না ফেললে কি হত বলা মুশকিল। বছরের শুরুতে ভারতের মাটিতে রোহিতদের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতে অস্ট্রেলিয়া। তাই নিজেদের খুব বেশি পিছিয়ে রাখছেন না কামিন্স। হাই স্কোরিং ম্যাচের আশায় কামিন্স। ভারতীয় পিচে শুরুতে বল সুইং করলেও পরের দিকে কোনও মুভমেন্ট থাকে না। এটা যেমন ব্যাটারদের সুবিধা, উল্টোটা বোলারদের ক্ষেত্রে। পিচ নিয়ে খুশি কামিন্স। কোনও অভিযোগ নেই।

টসে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। জানান, ওয়াংখেড়ে বা অন্যান্য মাঠের মতো টসে ফ্যাক্টর হবে না। তবে শিশির নিয়ে চিন্তিত। ফাইনাল খেললেও চলতি বিশ্বকাপে আহামরি পারফরম্যান্স নেই অজিদের। একটা সময় সেমিফাইনালও নিশ্চিত ছিল না। কিন্তু অতীত বলছে, আইসিসি ট্রফির ফাইনালে ভয়ঙ্কর অস্ট্রেলিয়া। সেই ট্যাগ এবং বিশ্বকাপে খেলার যাবতীয় অভিজ্ঞতা নিয়ে পাশা বদলে দিতে চান কামিন্স। কোনও ম্যাচেই উল্লেখযোগ্য পারফরম্যান্স না থাকলেও প্রয়োজনে কেউ না কেউ খেলে দিচ্ছে, এটাই অস্ট্রেলিয়ান অধিনায়কের বড় ভরসা। অস্ট্রেলিয়া দলে ১৫ জনের মধ্যে প্রায় ১২ জনের বিশ্বকাপ (টি-২০ বিশ্বকাপ নিয়ে) জেতার অভিজ্ঞতা রয়েছে। এটাই ইতিবাচক দিক। এই আত্মবিশ্বাসের ফানুসে চড়েই স্বপ্নের উড়ানে ওড়ার আশায় কামিন্স। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া