শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Jasprit Bumrah: বাংলাদেশ সিরিজে পাওয়া যাবে না এই তারকা পেসারকে?

Sampurna Chakraborty | ১৪ আগস্ট ২০২৪ ২২ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা সিরিজের পরে লম্বা বিরতির পর আগামী মাস থেকে আবার লড়াই শুরু। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সাধারণত দুই সিরিজের মধ্যে এত বড় বিরতি থাকে না। তবে টানা ক্রিকেটের পর, এই ব্রেক সিনিয়র ক্রিকেটারদের জন্য শাপে বর। অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সিরিজে দলে রাখা হবে না যশপ্রীত বুমরাকে। সামনে পরপর গুরুত্বপুর্ণ সিরিজ আছে। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ভারতীয় পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। বাংলাদেশ সিরিজে স্পিনের আধিপত্য থাকবে। তারওপর এই সিরিজে মহম্মদ সামি দলে ফিরতে পারেন। তাই এই সুযোগে বুমরাকে আরও কয়েকদিন বিশ্রাম দেওয়া হতে পারে। 

চোটের জন্য গত কয়েক বছরে বেশ কয়েকবার ব্রেক নেন ভারতীয় পেসার। ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার হয়। তার আগে এই কারণে ২০২২ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন বুমরা। আসন্ন দলীপ ট্রফিতেও খেলবেন না। তবে তিনি এবং অশ্বিন বাদে ভারতীয় দলের অন্যান্য তারকারা অংশ নেবে। যেই কারণে অনন্তপুর থেকে একটি ম্যাচ সরিয়ে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ৫ সেপ্টেম্বর অন্ধ্র প্রদেশে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা চিন্নস্বামী স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগে ভারতের তারকা ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটে ফেরাতে এই পদক্ষেপ। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া