শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: কার সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ হলেন সলমন? বনসালির ছবিতে করিনা ?

নিজস্ব সংবাদদাতা | ১৮ নভেম্বর ২০২৩ ১৪ : ০৭Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে খবর অফুরান। সব জানতে চোখ রাখুন "বিনোদন এক নজরে। "



সলমনের চুমু
"সিরিয়াল কিসার" ইমরান হাশমিকে প্রকাশ্যে চুমু খেলেন সলমন খান। কিন্তু কেন? বক্স অফিসে "টাইগার ৩" চলছে রমরমিয়ে। এখনও পর্যন্ত ৩০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। সেই আনন্দে নির্মাতারা একটি সাকসেস পার্টির আয়োজন করেন শুত্রুবার। সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠানে ইমরানকে চুমু খাওয়ার অভিনয় করেন সলমন। ভাইজানের মতে, ইমরান "টাইগার ৩"-এ প্রতিপক্ষের ভূমিকায় না থাকলে অবশ্যই কোনও ছবিতে কিছু চুম্বন দৃশ্যে অভিনয় করতেন। সেই শুনে ক্যাটরিনা বলে ওঠেন, "পরের বার। " "টাইগার ৩" টিমের এই কৌতুক আচরণে মজে নেটপাড়া।


এখনও সুযোগ আছে করিনার ?
সম্প্রতি, করিনা কাপুর খান ও আলিয়া ভাট হাজির হয়েছিলেন করণ জোহরের টক শো"তে। সেখানে অভিনেত্রীকে সঞ্জয় লীলা বনসালির প্রিয় নায়িকা কে, প্রশ্ন করেন করণ। তিনি উদাহরণ হিসেবে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট এবং ঐশ্বর্য রাই বচ্চনের নামও উল্লেখ করেন। এই প্রশ্ন শুনেই আলিয়া মজার ছলে তাঁর নাম উল্লেখ না করার অনুরোধ করেন। কিন্তু বেবো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "আমার এখনও তাঁর সঙ্গে কাজ করার সুযোগ আছে। " আগামীতে কি করিনার স্বপ্ন সফল হতে চলেছে?
৬ কোটির জন্য
গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মুম্বইতে তাঁর দু"টি বিলাসবহুল পেন্টহাউস ৬ কোটি টাকায় বিক্রি করেছেন সম্প্রতি। মুম্বই সংবাদ সূত্রের খবর অনুযায়ী, আন্ধেরি শহরতলিতে অবস্থিত ওই বাংলোগুলো বলিউডের একজন চলচ্চিত্র নির্মাতা কিনেছেন। এই মুহূর্তে, লস অ্যাঞ্জেলেসে পরিবার নিয়ে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের সময়ে ভারতে এসেছিলেন তিনি। আগামী দিনে বলিউডে কাজ করবেন অভিনেত্রী।
সুব্রত রায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অমিতাভ বচ্চন

সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রধান সুব্রত রায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন। গত ১৪ নভেম্বর, মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান সুব্রত রায়। খবর প্রকাশ্যে আসার পরে বলিউডের অনেকেই সাহারাশ্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছিলেন। তবে মৌন ছিলেন বিগ বি। সেই নিয়ে নেটপাড়ায় কম সমালোচনা হয়নি। অমিতাভের দুঃসময়ে একবার বড় সাহায্য করেছিলেন সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রধান। তাঁর শেষকৃত্যে পাশে থাকলেন অমিতাভ।
আইএফএফআই, গোয়ায় "গিধ"
ভারতীয় প্যানোরামার ৫৪তম সংস্করণে প্রদর্শিত হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি "গিধ"। যাঁর মুখ্য ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র। এটি ভারতের অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া