বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Anwar Ali: পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি

Sampurna Chakraborty | ১৩ আগস্ট ২০২৪ ০১ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান অতীত। পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, দিল্লি এফসি থেকে পার্মানেন্ট ট্রান্সফারে পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলে আনোয়ার। সেখানে টাকার অঙ্ক জানানো হয়নি। তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী প্লেয়ার আনোয়ার। শোনা যাচ্ছে, প্রায় পাঁচ কোটিতে তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। ইস্টবেঙ্গলে‌ যোগ দিয়ে আনোয়ার বলেন, 'আমি লাল হলুদ জার্সি পরতে পেরে সম্মানিত এবং গর্বিত। কলকাতা বিমানবন্দরে যে অভিনন্দন পেয়েছি, তাতে মুগ্ধ। সমর্থকরা ইতিমধ্যেই অনেক ভালবাসা এবং সমর্থন দেখিয়েছে। আমি আমার কেরিয়ারের সেরা সময়টা এই ক্লাবকে এবং তাঁদের ফ্যানদের দিতে চাই। সাপোর্টারদের খুশি করতে চাই।' 

রবিবারই শহরে পা রাখেন আনোয়ার। তারপর তড়িঘড়ি ডুরান্ড কাপে তাঁকে নথিভুক্ত করানো হয়। কিন্তু এখনও লাল হলুদ জার্সিতে অনুশীলনে নামেননি তিনি। তবে আসন্ন ডার্বিতে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার এএফসি কাপের সাংবাদিক সম্মেলনে আনোয়ারকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, 'আনোয়ারের অন্তর্ভুক্তিতে আরও একজন জাতীয় দলের ফুটবলারকে আমরা পেলাম, যার অভিজ্ঞতা আমাদের খুবই কাজে লাগবে। এবার অনেক তরুণ প্লেয়ার ইস্টবেঙ্গলে নিজের ভবিষ্যৎ দেখছে। যা দেখে ভাল লাগছে।' ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার মাঠে নামলেও, ক্লাবকে গুনতে হবে বড় জরিমানা। পাশাপাশি ট্রান্সফার ব্যানও হবে। ২২ আগস্টের বৈঠকে টাকার অঙ্ক ঠিক হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া