শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-Australia: রুদ্ধদ্বার অনুশীলন রাহুল-জাদেজাদের, পিচ নিয়ে চিন্তিত রোহিত?

Sampurna Chakraborty | ১৭ নভেম্বর ২০২৩ ২০ : ৪০Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী, আহমেদাবাদ

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গা দিয়ে এঁকেবেঁকে বয়ে গিয়েছে সবরমতী নন্দী। তার থেকে কিছুটা দূরে কালো কাপড়ে ঘেরা মাঠে রুদ্ধদ্বার অনুশীলন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাদের। সবার অলক্ষ্যে। দেখার কোনও উপায় নেই। যুবভারতীর বাইরে যেমন প্র্যাকটিস মাঠ, এখানেও ঠিক তেমনই। সেখানে চুপিসারে অজি বধের ছক কষতে ব্যস্ত রোহিতের আর্মি। বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ আহমেদাবাদে পৌঁছেছে ভারতীয় দল। শুক্রবার ছিল ঐচ্ছিক অনুশীলন। দুপুর সাড়ে তিনটে থেকে প্র্যাকটিসে নামার কথা ছিল ভারতের। কিন্তু তার কিছুটা আগেই মাঠে হাজির রাহুল দ্রাবিড়। সটান চলে যান পিচ দেখতে। তারপর বেশ খানিকক্ষণ পিচ কিউরেটরের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতের হেড কোচকে।

ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক হলেও, মোতেরার পিচ মন্থর হতে পারে। তাই উইকেট নিয়ে কিছুটা চিন্তিত দেখাল ভারতের কোচ এবং অধিনায়ককে। মাঠে প্রবেশ করেই দীর্ঘক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন রোহিত। তারপর কথা বলেন দ্রাবিড়ের সঙ্গে। তার মাঝেই চলে ক্যাচ প্র্যাকটিস। মুখে চিন্তার একটা আভাস থাকলেও শরীরীভাষা ছিল সাবলীল। এদিন মোট ছ"জন অনুশীলনে উপস্থিত ছিল। আসেননি বিরাট কোহলি। মূল স্টেডিয়ামে কোচিং ইউনিটের সঙ্গে একমাত্র ছিলেন রোহিত। পাশেই কালো কাপড়ে ঘেরা মাঠে প্র্যাকটিস করেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

প্রথম একাদশের তিনজন ছাড়া বাকিরা হোটেলেই জিম এবং হালকা স্ট্রেচিং করে। রাহুলদের ক্লোজড ডোর অনুশীলনের এক ঝলক দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ছাদে উঠতে হয়। তাতেও বার্ডস আই ভিউ। মূল স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে প্রায় ৩০ মিনিট মহম্মদ কাইফের সঙ্গে কথা বলেন রোহিত। তারপর বাকি পাঁচ সতীর্থের সঙ্গে রুদ্ধদ্বার অনুশীলনে যোগ দেন। এর থেকেই স্পষ্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কিছুটা চাপে আছে ভারতীয় দল। শনিবার সন্ধেয়‌ প্রাক ম্যাচ প্রস্তুতি সারবে রোহিত, বিরাটরা।‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া