শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Arshad Nadeem:‌ ক্রিকেটার থেকে হয়ে গেলেন জ্যাভলিন থ্রোয়ার, জানুন নাদিমের জীবন কাহিনী

Rajat Bose | ০৯ আগস্ট ২০২৪ ১৭ : ৫২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ একসময় খেলেছেন ক্রিকেট। টেবিল টেনিসেও ছিলেন দক্ষ। তারপর চলে আসেন অ্যাথলেটিক্সে। কোচের পরামর্শে হয়ে যান জ্যাভলিন থ্রোয়ার। পাকিস্তানের আরশাদ নাদিম বৃহস্পতিবার অলিম্পিকে ৯২.‌৯৭ মিটার বর্ষা ছুঁড়ে জ্যাভলিনে সোনা জিতে নেন। যা রেকর্ড। অলিম্পিকে এর আগে রেকর্ড ছিল ৯০.‌৫৭ মিটার। 



৮৯.‌৪৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। ম্যাচ শেষে নাদিম–নীরজ দীর্ঘক্ষণ কথা বলেন। নাদিম বলেছেন, ‘‌সব খেলাতেই দুই দেশের মধ্যে রেষারেষি। বিশেষ করে সেটা যদি হয় ক্রিকেট। পাশাপাশি দুই দেশের তরুণরা যদি সংশ্লিষ্ট খেলার সঙ্গে যুক্ত থাকা প্লেয়ারদের থেকে অনুপ্রাণিত হয়, সেটা খুব ভাল।’‌ 


এই প্রথম কোনও পাকিস্তানি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। এর আগে ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে হুসেন শাহ বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। 


নীরজ–নাদিম এর আগেও পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। দু’‌জনে খুব ভাল বন্ধুও। কয়েকমাস আগেও নাদিম সোশ্যাল মিডিয়ায় অর্থ সাহায্য চেয়েছিলেন জ্যাভলিন কেনার জন্য। নীরজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফাইনালে সেই নাদিমই ছিলেন ডার্ক হর্স। সোনা জেতার সবচেয়ে বড় দাবিদার ছিলেন নীরজই। কিন্তু ফাইনালে কামাল করে দিলেন নাদিম। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নাদিম। তাঁর কথায়, ‘‌দেশের মানুষকে ধন্যবাদ। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। এক বছর ধরে হাঁটুর চোটে ভুগেছি। সুস্থ হওয়ার পর ফিটনেসের দিকে নজর দিয়েছিলাম। ফাইনালে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম।’‌ নাদিম আরও জানিয়েছেন, ‘‌একসময় ক্রিকেটার ছিলাম। টেবিল টেনিসও খেলেছি। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টেও খেলেছি। তারপর কোচ আমার ভাল স্বাস্থ্য দেখে জ্যাভলিনে চলে আসতে বলে। ২০১৬ থেকে পাকাপাকিভাবে জ্যাভলিনে চলে আসি।’‌ এরপরই মুচকি হেসে নাদিম বলেন, ‘‌জ্যাভলিন ছোঁড়ার সময় আমার অ্যাকশন অনেকটা জোরে বোলারের মতো হয়। অনেকেই বলে থাকে। বিষয়টা উপভোগ করি।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া