শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৭ নভেম্বর ২০২৩ ১৩ : ৩৭Angana Ghosh
শাহরুখের ‘মিথ্যে’?
শাহরুখ খান কি তবে মিথ্যে বলেছিলেন? তেমনটাই মনে হচ্ছে ফারহা খানের। কিং খানের নতুন ছবি ‘দুনকি’র প্রোমো দেখে চটেছেন পরিচালক। তাঁর দাবি, বেশ কয়েক বছর আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য একটি স্ক্রিপ্ট নিয়ে অভিনেতার কাছে গিয়েছিলেন তিনি। গল্প শুনে শাহরুখ না করে দেন। বলেন, ওই চরিত্রের তুলনায় একটু বেশি বয়স্ক তিনি। একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিতে যে কোনও মূল্যে আমেরিকা যেতে চাওয়া চার বন্ধুর সেই গল্পের সঙ্গে ‘দুনকি’র প্রোমো-র যে বড্ড মিল! সেটা দেখেই বেজায় ক্ষুব্ধ ফারহা।
প্রিয়াঙ্কার দীপাবলি
আলোর উৎসবে জমিয়ে আনন্দ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ফের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তাঁদের দিওয়ালি পার্টির নতুন কিছু ছবি। হুল্লোড়ে মেজাজে পিগি চপস। তালে তাল দিচ্ছেন নিকও। সদলবলে বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবিতে পোজ, জমাটি খানাপিনার মুহূর্ত, সবেতেই উজ্জ্বল, উচ্ছল তারকা-জুটি। তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়ির সেই পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা এবং তাঁর স্বামী জেল গুডএনাফও।
হর্ষবর্ধনের জবাব
ট্রোলের উপযুক্ত জবাব দিলেন হর্ষবর্ধন কাপুর। জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি দিয়ে ট্রোলের শিকার হন অনিল কাপুরের পুত্র। সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ উপলক্ষে মুম্বইতে গিয়েছিলেন বেকহ্যাম। তাঁকে স্বাগত জানিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেন অনিল-কন্যা সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। সেখানেই বেকহ্যামের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছিলেন হর্ষবর্ধন। তাতে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘উনি জানতে চাননি, তুমি আবার কে?’ উত্তরে অভিনেতা লেখেন, ‘উনি আমার বাড়িতে এসেছেন ভাই! তুমি কে?’
অঙ্কিতার পরীক্ষা
‘বিগ বস’-এর বাড়িতেই কি প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন অঙ্কিতা লোখান্ডে? এমনই কানাঘুষোয় শোরগোল বলিপাড়ায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বিগ বস ১৭’-য় ভিকি জৈনের সঙ্গে তাঁর কথোপকথন। সেখানেই অঙ্কিতা ভিকিকে জানিয়েছেন, “বড্ড ক্লান্ত লাগছে। মানসিক ভাবে তো বটেই, শারীরিক ভাবেও। শরীরটা খারাপ লাগছে ভীষণ। পিরিয়ডও হচ্ছে না আমার। বাড়ি যেতে চাই।” তার পরেই শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে কি অন্তঃসত্ত্বা অঙ্কিতা? প্রেগন্যান্সি টেস্টও কি তবে হয়েছে ‘বিগ বস’-এর বাড়িতেই? জবাব অবশ্য মেলেনি এখনও।
ইমরানের শত্রু
‘কফি উইথ করণ’ শত্রু বাড়িয়েছে ইমরান হাশমির। তেমনই ইঙ্গিত অভিনেতার কথায়। বছর দশেক আগে করণ জোহরের এই জনপ্রিয় চ্যাট শো-তে অতিথি হয়েছিলেন ইমরান। সেখানেই বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই, মল্লিকা শেরাওয়াত এবং পরিচালক মহেশ ভাটের সম্পর্কে মন্তব্য করেছিলেন তিনি। ওই শো-তে ঐশ্বর্যকে ‘প্লাস্টিক’ বলায় সে সময়ে ক্ষমাও চাইতে হয়েছিল অভিনেতাকে। ইমরানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আর এই ধরনের শো-তে যোগ দেন না কেন। অভিনেতা সাফ বলেন, “শো-এর প্রয়োজনে এমন কিছু বলতে বা করতে হয়, যা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। তাতে খামোকা শত্রু বেড়ে যায় ইন্ডাস্ট্রিতে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি