সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
শ্যামশ্রী সাহা, উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৩ ০১ : ৫৭
শর্মিষ্ঠা-রাজদীপের কথায়, ‘‘প্রত্যাশা থাকে। আশা সব সময়েই থাকে। সেই আশাপূরণ অবশ্যই জাদু।’’ ছবিতে একজনও তারকা নন। সবাই অভিনেতা। বেশির ভাগ নতুন। তাঁদের একজোট করে এমন অসাধ্যসাধন করলেন কী করে? পরিচালকদের দাবি, সেই সময় এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, কেউ কাজ করবেন কিনা। ছবির শিশুশিল্পীরা পরিচালকজুটির আগের ছোট ছবিতে কাজ করেছেন। অমিত সাহা, জনার্দন পূর্বপরিচিতি। তন্নিষ্ঠা বিশ্বাস অডিশনের মাধ্যমে এসেছিলেন। এভাবেই কাজ শুরু হয়েছে। শর্মিষ্ঠা-রাজদীপের আরও দাবি, তাঁরা বরাবর নতুনদের নিয়ে কাজ করে এসেছেন। ফলে, বিষয়টি তাঁদের কাছে নতুন নয়।
পাশাপাশি, ছবি তৈরি করতে গিয়ে আরও একটি চ্যালেঞ্জ নিজেরাই নিজেদের দিকে ছুঁড়ে দিয়েছিলেন। করোনা সময়ের জ্বলন্ত সমস্যা চিকিৎসকদের অভাব। সংক্রমণের ভয়ে সেই সময় অনেক চিকিৎসক দূরে সরে থাকছিলেন। তাঁদের পাওয়া যাচ্ছিল না। অথচ সেই মুহূর্তে একজন চিকিৎসক পাশে থাকা যেন ঈশ্বরের সংস্পর্শে থাকার সামিল। মানব মনের এই অনুভূতি তাঁরা ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন ‘কালকক্ষ’কে সেই সময়ের জীবন্ত দলিল বানাবেন বলে। সহজ গল্প না বলে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিকে এভাবে প্রকাশ্যে টেনে আনা খুব সহজ নয়। সেটাই করেছিলেন তাঁরা। সম্ভবত এই দিকটাই ছুঁয়ে গিয়েছে সবাইকে, ধারণা পরিচালকদের।
এবার রাজদীপ-শর্মিষ্ঠার পাখির চোখে ‘মনপতঙ্গ’। যেখানে প্রেমের গল্প পটভূমিকায়। একটা লক্ষ্য ছুঁয়ে আর একটা লক্ষ্যে যাওয়া কি খুব কঠিন? প্রশ্ন রাখতেই তাঁদের সপ্রতিভ উত্তর, ‘‘অবশ্যই কঠিন। জীবনটাই টানাপোড়েন, কঠিন চ্যালেঞ্জে মোড়া। বাস্তব অত্যন্ত রূঢ। আর কঠিন বাস্তবকে পেরিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে আনন্দ। আমরা সেই আনন্দ পেতে চাই। কারণ, জীবন সহজ হয়ে গেলে আমরাই একঘেয়েমিতে ভুগব।’’ তাই ‘কালকক্ষ’র জাতীয়পুরস্কার জয় প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। দায়বদ্ধতাও বেড়ে গিয়েছে। যেমন বেড়েছে নিজেদের কাজের প্রতি উচ্চাশা।
ছবি: আবির রিঙ্কু হালদার
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি