সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: তিনটি ছবি আনছে অরোরা ফিল্মস কর্পোরেশন, ‘কালকক্ষ’র সাফল্য উদযাপনে জানালেন অঞ্জন

শ্যামশ্রী সাহা, উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৩ ০১ : ০৩
বৃহস্পতিবারের শহর কলকাতার প্রথম সারির ক্লাব। সেখানে জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘কালকক্ষ’র সাফল্য উদযাপনের আয়োজন। হোটেলের দরজায় দাঁড়িয়ে অরোরা ফিল্মস কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বসু। গিলে করা পাঞ্জাবি, ধুতিতে যেন কন্যাকর্তা! নিজেই জোড়হাতে অতিথি আপ্যায়নে ব্যস্ত। অভ্যাগতদের জন্য ঢালাও খানাপিনার আয়োজন। তারপরেও নিতান্ত আটপৌরে। তারকাখচিত রাতপার্টির থেকে একেবারে আলাদা। প্রযোজকের কথায়, ‘‘তারকা নন, যাঁরা অভিনয়কে ভালবেসে, প্রতি মুহূর্তে লড়াই করে নিজেদের প্রমাণ করেন, তাঁরাই আমার উদযাপনে আমন্ত্রিত।’’ এদিন উদযাপনের পাশাপাশি রাজদীপ পাল-শর্মিষ্ঠা মাইতি-অরোরা ফিল্মসের দ্বিতীয় নিবেদন ‘মনপতঙ্গ’র পোস্টার মুক্তি শহর প্রকাশ করেন আন্তর্জাতিক মানের পরিচালক গৌতম ঘোষ। উপস্থিত অর্জুন দত্ত, সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ, অনিরুদ্ধ রায়চৌধুরী, টিম ‘কালকক্ষ’ ও ‘মনপতঙ্গ’।



জাতীয় পুরস্কার জয়ের পরেই আজকাল ডট ইনকে শর্মিষ্ঠা জানিয়েছিলেন, এর থেকেই প্রমাণিত, নতুন অভিনেতাদের নিয়ে ছবি বানালেও জাতীয় পুরস্কার পাওয়া যায়। ভাল কাজের সঠিক মূল্যায়ণ হয়। ইতিমধ্যেই পরিচালক-প্রযোজক জুটির দ্বিতীয় ছবি ‘মনপতঙ্গ’ ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে। জুটির তৃতীয় নিবেদন কী হতে চলেছে? প্রযোজকের কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। অঞ্জনের কথায়, ‘‘আদ্যন্ত হাসির ছবি বানাব এবার। রাজদীপ-শর্মিষ্ঠাকে চিত্রনাট্য লিখতে দিয়েছি। ওরা ভাল লিখতে সেটা দিয়ে ছবি হবে। তার আগে দুটো ছবি করে নিচ্ছি। একটির শুট চলছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে। অন্যটিও শুরু হয়ে যাবে খুব শিগগিরি।’’ প্রযোজক অবশ্য এর বেশি কিছু ভাঙেননি। 

করোনা সাধারণের জীবন থেকে হাসি মুছে দিয়ে গিয়েছে। ফাঁক ভরাতে কমলেশ্বর মুখোপাধ্যায় ‘একটু সরে বসুন’ ছবিতে বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যু কমেডির মোড়কে পরিবেশন করছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় আনছেন ‘বগলামামা’। অঞ্জন কি তাণদের থেকেই অনুপ্রাণিত? সত্যজিৎ রায়ের ছবির প্রযোজকের দাবি, ‘‘ছবি দেখতে বসেও যদি গম্ভীর মুখে ভাবতে হয় তা হলে সাধারণ মানুষ বিনোদন পাবে কোথায়? ওঁদের জন্যই হাসির ছবি বানাব।’’ কথাপ্রসঙ্গে তাঁর আরও আক্ষেপ, সবাই বাণিজ্যিক সাফল্য পেতে ছবি বানান। ছবির প্রতি দায়বদ্ধতা ক’জনের? তাঁর সেটা আছে। কারণ, তিনি তিন পুরুষ ধরে প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত।



এদিন চওড়া হাসি দেখা গিয়েছে রাজদীপ-শর্মিষ্ঠার মুখে। মনপতঙ্গ নিয়েও তাঁদের অনেক আশা। চিকিৎসা বিভ্রাট এবং চিকিৎসকদের উপরে ঘটে যাওয়া অত্যাচারের উপরে ভিত্তি করে নির্মিত কালকক্ষ। মনপতঙ্গ ভালবাসার গল্প বলবে। পায়। ছবির মুখ্য আকর্ষণ ‘ব্যান্ডিড কুইন’ সীমা বিশ্বাস। দুই ভিন ধর্মের যুবক-যুবতী গ্রাম ছাড়বেন প্রেমের টানে। শহরে এসে তাঁদের বাস ফুটপাথবাসীদের সঙ্গে। কেমন হবে সেই জীবন? তারই জলছবি এই ছবি। পরিচালকজুটির দাবি, ‘‘আগামী ছবি ভালবাসার রঙে রঙিন। এটি ‘কালকক্ষ’র আগে তৈরি হচ্ছিল। মাঝপথে কোভিড এসে পড়ায় সাময়িক দাঁড়ি পড়ে কাজে। সেই সময় ‘কালকক্ষ’র জন্ম। আশা, দর্শকদের এই ছবিও ভাল লাগবে।’’

 ছবি: আবির রিঙ্কু হালদার



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া