শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ জুলাই ২০২৪ ০৩ : ৪৬Sampurna Chakraborty
সৌরভ বলেন, 'ময়দানে আমার বৃত্ত সম্পূর্ণ হল। আমি দুটো ক্লাবেই খেলেছি। তাই সম্মানিত হয়ে ভাল লাগছে। মোহনবাগান ক্লাব নিয়ে বেশি বোলার দরকার পড়ে না। এই ক্লাব সারা পৃথিবীর মানুষ চেনে। ১৯১১ সালের ২৯ জুলাই একটি স্মরণীয় দিল। মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল। এক সাহেব নাম পাল্টায়। খেলার মাঠ ইতিহাসের জায়গা। মানুষ ইতিহাস মাথায় রেখে যেকোনও ক্রীড়াকে এগিয়ে নিয়ে যায়। আমি শুধু ১৯১১ দিয়ে মোহনবাগানকে যাচাই করি না। আমার বড় হওয়া ফুটবলের মাঠে। রোজ বিকেলে চারটেয় বাবার মেম্বারশিপ নিয়ে আমি ব়্যাম্পার্টে বসে খেলা দেখতাম। সবার খেলা দেখেছি। মোহনবাগান ক্লাব প্রচুর রত্ন দিয়েছে বাংলার তথা ভারতীয় ফুটবলকে। ৯০ মিনিট লড়াইয়ের। তার বাইরে বাকি সমস্ত ক্লাবকে একজোট হতে হবে। আমার কাছে খেলার মান এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। বাংলা সন্তোষ জেতেনি। বাইরের প্লেয়াররা খেলে। তিনটে বড় ক্লাব এবং ময়দানের বাকি সব ক্লাবকে ফুটবলের মান বাড়ানোর চেষ্টা করতে হবে। ময়দান পশ্চিমবঙ্গের খেলাধুলোর হার্টবিট। খেলার প্রতি সততা বজায় রাখতে হবে। আমার সময় মোহনবাগান মাঠে একটা মাত্র প্র্যাকটিস পিচ ছিল। দুপুরে স্কুল কলেজের পর মাঠে এসে সেই পিচে ঘণ্টার পর ঘন্টা কাটিয়েছি।' শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেন সৌরভ।
মোহনবাগান দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী অরূপ রায়, বিধায়ক মদন মিত্র, নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রমুখ। বাংলার ফুটবলকে আবার স্বমহিমায় দেখতে চান ক্রীড়ামন্ত্রী। একই সঙ্গে ১৯১১ শিল্ড জয় নিয়ে হিন্দি সিনেমা করার আবেদন জানান। অরূপ বিশ্বাস বলেন, 'আমরা পিছিয়ে পড়ছি। ১২ বছরে সন্তোষ ট্রফি পাইনি। সম্বরণ ব্যানার্জি ছাড়া কেউ রঞ্জি দিতে পারেনি। কবে বাংলার ছেলেরা খেলবে? কবে আরেকটা শিবদাস ভাদুড়ী আসবে? কলকাতা ফুটবলের আতুরঘর। তিন ক্লাবকে বলব বাংলার ছেলেদের তুলে আনতে। ১৯১১ ভারতীয় ফুটবলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি চাই একটা হিন্দি সিনেমা তৈরি হোক ১৯১১ শিল্ড জয় নিয়ে।'
মোহনবাগান দিবসে ১৯১১ সালের শিল্ডজয়ী দলের পরিবারকে সংবর্ধিত করা হয়। ১৯৩৯ সালের প্রথম লিগ জয়ের অধিনায়ক বিমল মুখার্জিকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয়। তাঁর পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা ফুটবলার মনোনীত হন দিমিত্রি পেত্রাতোস। ভিসা সমস্যায় কলকাতায় এসে পৌঁছতে পারেননি অস্ট্রেলীয় স্ট্রাইকার। তাঁর পুরস্কার গ্রহণ করেন মনবীর। সেরা ফরোয়ার্ড মনবীর সিং।
অরুণ লাল নামাঙ্কিত সেরা ক্রিকেটারের পুরস্কার পান অভিলিন ঘোষ। বর্ষসেরা উদীয়মান ফুটবলার হন সুহেল আহমেদ ভাট। হকিতে পুরস্কার পান সৌরভ পাস্সি। সেরা অ্যাথলিটের পুরস্কার পান করুনাময় মাহাতো। অঞ্জন মিত্র নামাঙ্কিত সেরা আয়োজক পুরস্কার পেলেন সৌরভ পাল। প্রখ্যাত আন্তর্জাতিক অবসরপ্রাপ্ত রেফারি দীলিপ সেনকে সম্মানিত করা হয়। বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত পান সেরা সাংবাদিকের পুরস্কার। সেরা সমর্থক বাপি মাঝি এবং অজয় পাসওয়ান। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সভাপতি টুটু বসু, সহ সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত সহ বাগানের বাকি কর্তারা। এছাড়াও ছিলেন ভিক্টর অমলরাজ, বিদেশ বসু, সুব্রত দত্ত, সোমা বিশ্বাস, বাবলু কোলে, সৈয়দ নৈমুদ্দিন, স্নেহাশিস গাঙ্গুলিরা। অনুষ্ঠান শেষ হয় অন্বেষার গান দিয়ে।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি