মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal

National Award 2023: ‘আরআরআর’ ছবিমুক্তি স্মরণে রাজামৌলি, মাটির কাছাকাছি থাকার বার্তা ‘গঙ্গুবাঈ’-এর

বিনোদন | National Award 2023: ‘আরআরআর’ ছবিমুক্তি স্মরণে রাজামৌলি, মাটির কাছাকাছি থাকার বার্তা ‘গঙ্গুবাঈ’-এর

AA | ১৭ অক্টোবর ২০২৩ ২০ : ৫৯Rishi Sahu
সংবাদ সংস্থা, মুম্বই: মঙ্গলবারের সকাল বিনোদন দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এদিন ৬৯তম জাতীয় পুরস্কার তুলে দেওয়া হল বিজয়ীদের হাতে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে সাজসাজ রব। সকাল থেকে সেখানে দেশের নানা প্রান্ত থেকে নানা ভাষার তারকারা উপস্থিত। নির্দিষ্ট সময়ে মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ জুরিরা উপস্থিত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকাল সকাল রাষ্ট্রপতি ভবনে দেখা মিলেছে এসএস রাজামৌলি, অল্লু অর্জুন, আলিয়া ভাট, মাধবন, কৃতি শ্যানন, বিবেক অগ্নিহোত্রী, পল্লবী যোশি, রামকমল মুখোপাধ্যায়-সহ সমস্ত পুরস্কারপ্রাপকদের। প্রত্যেকে আনন্দে ঝলমলিয়ে উঠেছেন।
 
যতই অস্কার পান, নিজের দেশ ভাল না বাসলে ভাল লাগে? এই অনুযোগ মনের গভীরে লুকিয়ে রেখেছিলেন এসএস রাজামৌলি। অবশেষে সেই ক্ষোভও মুছে গেল। মঙ্গলবার দিল্লিতে জাতীয় পুরস্কার নিতে গিয়ে সেকথা অকপটে জানালেন ‘আরআরআর’ পরিচালক। তাঁর কথায়, ‘‘অস্কার বাড়তি পাওনা। আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ স্বীকৃতি না দিলে কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। সেটাই এতদিন ধরে মনে হচ্ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, সেই ফাঁক ভরাট করে দিলেন।’’ শুরু থেকেই আত্মবিশ্বাসে ভরপুর তিনি। একই সঙ্গে নম্রও। জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠার আগে পরিচালক স্মরণ করলেন ছবিমুক্তির দিন। তার আগের রাত তিনি জেগে কাটিয়েছিলেন। সঙ্গে একবুক ভয় আর দুশ্চিন্তা। ভাবতেও পারেননি, সেই ছবি এভাবে নতুন ইতিহাস লিখবে।
‘গঙ্গুবাঈ কাঁথিয়াওয়াড়ি’ যেন পঙ্কে পদ্ম। নিষিদ্ধ এলাকার নারী হয়েও তার গাঁয়ে দুধসাদা পোশাক। জাতীয় পুরস্কার আনার দিন সেই রংকেই আপন করে নিলেন আলিয়া ভাট। সাদা শাড়ি, ব্লাউজ। খোঁপায় গোলাপ। সঙ্গে মানানসই গয়না। সব মিলিয়ে সনাতনী সাজ। সদ্য ফোটা পদ্মের মতোই নিষ্পাপ দেখিয়েছে তাঁকে। মঞ্চে ওঠার আগে প্রথম জাতীয় পুরস্কারজয়ীর দাবি, ‘‘চরিত্র ফুটিয়ে তোলা প্রচণ্ড শক্ত ছিল। বিশেষ করে বিশেষ উচ্চারণে সংলাপ বলা। সবটাই সম্ভব হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্য। আজ সঞ্জয় আসতে পারেননি। ওঁকে খুব মিস করছি।’’ এও জানান, তাঁকে আরও মাটির কাছাকাছি থাকতে হবে। তিনি ভাগ্যবান, পরিবারের প্রত্যেকে বিনোদন দুনিয়ার স্তম্ভ। পাশাপাশি, বলিউড তাঁকে সেরা পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছে। যার ফলে, তিনি অসংখ্য অনুরাগীদের ভালবাসা, প্রশংসা পেয়েছেন।
আবিয়ার সঙ্গে জাতীয় পুরস্কার ভাগ করে নিয়েছেন কৃতি শ্যানন। তাঁর মিমি ছবির জন্য। ছবির পরিচালকের পাশাপাশি তিনি কৃতিত্বের সিংহভাগ দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠিকে। যাঁর সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। কিন্তু এই ছবির কাজ যেন বাকিদের ছাপিয়ে গিয়েছে।
‘কাশ্মীর ফাইলস’-এর জন্য জাতীয় পুরস্কার নিতে এসে পরের ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন বিবেক। জানালেন, তাঁর পরের ছবি ‘দিল্লি ফাইলস’। সেখানে দিল্লিতে স্বাধীনতার আগে এবং পরে উদ্বাস্তুদের সঙ্গে কী ঘটেছিল সেই গল্প থাকবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া