শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tilotama Shome: শ্লীলতাহানি তিলোত্তমা সোমের! দিল্লির সেই রাতের 'বিভীষিকাময় অভিজ্ঞতা' নিয়ে মুখ খুললেন আদিত্য রায় কাপুরের নায়িকা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুলাই ২০২৪ ২৩ : ৪৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বরাবরই সোজাসাপ্টা অভিনেত্রী তিলোত্তমা সোম। সে নিজের বয়স নিয়ে হোক অথবা তাঁর সঙ্গে হওয়া শ্লীলতাহানির ঘটনা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন কীভাবে দিল্লির রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি।

তখন রাত নেমেছে দিল্লির রাস্তায়। অন্ধকার একটু একটু করে ঘন হচ্ছে আরও। শুনশান হয়ে আসছে রাজধানীর রাস্তাঘাট। সেই সময় বাসে যাতায়াত করতেন তিলোত্তমা। বাস স্টপেজ দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়াল তাঁর পাশে। গাড়িতে ছ'জন ছেলে। শুরু হল অভিনেত্রীর উদ্দেশ্যে কটুক্তি করা, অশ্লীল মন্তব্য। কথা না বাড়িয়ে এগোনো শুরু করতেই তাঁর শরীর লক্ষ্য করে কেউ ওই গাড়ির মধ্যে থেকে কেউ ঢিল ছোঁড়ে! ভয়ে পেয়ে দৌড়নোর কথা মাথায় এলেও তা করেননি তিলোত্তমা। কারণ, চলন্ত গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবেন না। তাই রাস্তায় অন্যান্য চলন্ত গাড়িতে লিফট নেওয়ায় সচেষ্ট হলেন।

কিন্তু দিল্লির রাস্তায় সেই সময় কোনও গাড়ি দাঁড়াচ্ছিল না। তবু হাল ছাড়েননি তিলোত্তমা। শেষমেশ একটি গাড়ি দেখতে পান যার জানলায় চিকিৎসকের চিহ্ন লাগানো ছিল। গাড়িটি দাঁড়ানো মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলে তাতে উঠে পড়েন তিলোত্তমা। চালকের পাশের আসনেই বসেন। ভেবেছিলেন চিকিৎসকের গাড়ি, তাই সেখানে তিনি সুরক্ষিত। কিন্তু ভুল ছিলেন অভিনেতা। তিলোত্তমা জানান, হঠাৎ তিনি লক্ষ্য করলেন প্যান্টের চেন খোলা শুরু করেছে ওই ব্যক্তি। এরপর সজোরে এক হাতে অভিনেত্রীর হাত শক্ত করে চেপে ধরে টানা শুরু হয়! একমুহুর্ত না ভেবে সজোরে ওই ব্যক্তিকে আঘাত করেন। এতটাই জোরদার ছিল ওই আঘাত যে বাধ্য হয় গাড়ি থামিয়ে ফেলে ওই ব্যক্তি। তারপর রেগে মেগে তিলোত্তমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। স্বভাবতই গাড়ি থামতে আর একমুহুর্ত দেরি করেননি অভিনেত্রী। কথাশেষে 'নাইট ম্যানেজার' সিরিজের অভিনেত্রী জানান সেই ঘটনার স্মৃতি আজও তাঁর কাছে বিভীষিকাময়। আতঙ্কের।

প্রসঙ্গত, ২০০১ সালে মীরা নায়ার পরিচালিত ‘মনসুন ওয়েডিং’ ছবির মাধ্যমে অভিষেক হয় তিলোত্তমার। তবে মূল ধারার বাণিজ্যিক ছবি নয়, বরং তিনি নিজের পরিচয় তৈরি করেছেন সমান্তরাল ছবির জগতে। তবে ওটিটি আসার পর অনেক বেশি নজর কেড়েছে তিলোত্তমার অভিনয়। আদিত্য রায় কাপুর অভিনীত 'নাইট ম্যানেজার ২’ এবং ‘লাস্ট স্টোরিজ় ২’, দুই ওয়েব সিরিজেই দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া